HomeScrollএভাবেও ফিরে আসা যায়... মহিলাদের নিরাপত্তা কমিটিতে দময়ন্তী সেনকে ফিরে আনলেন শুভেন্দু
Dayamanti Sen

এভাবেও ফিরে আসা যায়… মহিলাদের নিরাপত্তা কমিটিতে দময়ন্তী সেনকে ফিরে আনলেন শুভেন্দু

প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে

কলকাতা: রাজ্যে মহিলাদের নিরাপত্তা (Women Safety) জোরদার করতে গঠিত বিশেষ কমিটিতে যুক্ত হলেন প্রাক্তন আইপিএস অফিসার দময়ন্তী সেন (Dayamanti Sen)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্যোগে তৈরি এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সরকারি সূত্রে খবর, নারী নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় সুপারিশ করাই হবে এই কমিটির মূল কাজ। সেই লক্ষ্যেই অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকদের যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, এবার কী হবে?

দময়ন্তী সেন দীর্ঘদিন কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ফলে নতুন কমিটিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

সম্প্রতি নারী নির্যাতন ও নিরাপত্তা ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম। সেই আবহে নতুন সরকার এই বিষয়ে কড়া বার্তা দিতে চাইছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সূত্রের খবর, মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি ও বাস্তব পরিস্থিতির মধ্যে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করতেও কাজ করবে কমিটি।

রাজ্য সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা এবং বিশেষ করে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও কিছু প্রাক্তন প্রশাসনিক আধিকারিক ও বিশেষজ্ঞকেও কমিটিতে যুক্ত করা হতে পারে বলে জানা গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News