Wednesday, July 8, 2026
HomeScrollসিংহাসনে রাজকীয় বেসে দেব, রবিবাসরীয় সকালে অনুরাগীদের সারপ্রাইজ অভিনেতার
Dev

সিংহাসনে রাজকীয় বেসে দেব, রবিবাসরীয় সকালে অনুরাগীদের সারপ্রাইজ অভিনেতার

ধুতি-পাঞ্জাবিতে সেজেছেন দেব, মাথায় পাগড়ি, নতুন চমক দিতে চলেছেন সুপারস্টার

কলকাতা: সিংহাসনে বসে রাজকীয় বেসে ধরা দিলেন দেব (Dev)। রবিবাসরীয় সকালে রহস্যময় পোস্টে তোলপাড় নেটপাড়া। বরাবরই নিজের লুক নিয়ে চমক দিতে পছন্দ করেন টলিউডের এই তারকা। সিনেমার চরিত্রের প্রয়োজনে বারবার বদলেছেন নিজের লুক। তবে এবার তাঁর রাজকীয় সাজ একেবারে হতবাক করে দিয়েছে অনুরাগীদের। সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা— নতুন সিনেমা, টেলিভিশনের বড় চমক, নাকি অন্য কোনও বিশেষ প্রজেক্ট?

‘আমাজন অভিজান’-এ শঙ্কর থেকে ‘খাদান’-এ অ্যাকশন হিরো দেবের দ্বৈত চরিত্রে বক্স অফিসে রাজ সাড়া জাগিয়েছিল। রঘু ডাকাতের ভূমিকায় আরও একবার দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এখন মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষীত ছবি ‘দেশু ৭’। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিং। তার মাঝেই রহস্য জিইয়ে রেখে নয়া চমক নিয়ে হাজির সুপারস্টার দেব। রাজসিংহাসনে রাজার সাজে ধরা দিলেন দেব। ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর মোটা গোঁফ! একেবারে অন্য লুকে ধরা দিয়ে অভিনেতা লিখেছেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’ রবিবাসরীয় সকালে দেবের সারপ্রাইজে (Dev Surprised Look) স্তম্ভিত ভক্তমহল। বিশাল কাঠের চেয়ারে বসে থাকা দেবকে দেখে অনেকেরই মনে হয়েছে, যেন কোনও পিরিয়ড ড্রামার চরিত্র থেকে উঠে এসেছেন তিনি।

আরও পডুন: ‘যমুনা ঢাকি’র নস্ট্যালজিয়া ফিরিয়ে গ্র্যান্ড কামব্যাক! চার বছর পর ফের একসঙ্গে রুবেল-শ্বেতা

দেব ভক্তদের তো উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই পোস্ট দেখে ‘খাদান’-এর সেই পপুলার গান ‘রাজার রাজা’ মনে পড়ে যাচ্ছে তা বললে অত্যুক্তি হবে না। ছবি পোস্ট করতেই লাল হৃদয়ের ইমোজিতে ভরে গিয়েছে মন্তব্য বাক্স। ছবির ক্যাপশনে অভিনেতা শুধু লিখেছেন, “একদম নতুন অবতারে দেখা হবে, ২৫ মে।” আর সেই এক লাইনের ইঙ্গিতেই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় নানা জল্পনা।কারও ধারণা, জনপ্রিয় শো ‘দাদাগিরি’-র নতুন প্রোমোর জন্যই এই বিশেষ লুক। আবার কেউ মনে করছেন, বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’-এর প্রথম ঝলক আসতে চলেছে। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই দুইয়ের কোনওটিই নয়। জানা যাচ্ছে, এটি আসলে একটি বিশেষ বিজ্ঞাপনের শুটের লুক।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto