Monday, May 25, 2026
HomeScroll'অন্যায়ের বিরুদ্ধে আজ থেকে যোগীগিরি শুরু হবে মেমারিতে', জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক
East Burdwan

‘অন্যায়ের বিরুদ্ধে আজ থেকে যোগীগিরি শুরু হবে মেমারিতে’, জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক

তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক মানব গুহ

ওয়েব ডে্ক : মেমারিতে (Memari) রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক মানব গুহ (Manab Guha)। তিনি জানান জানিয়ে দিলেন, “গান্ধীগিরি শেষ, এবার থেকে যোগীগিরি শুরু হবে মেমারিতে।” মূলত, ২৬-এর বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ২৬৫ নম্বর মেমারি বিধানসভা কেন্দ্র দখল করে বিজেপি। এরপর থেকেই এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। সেই আবহেই সোমবার বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক।

তিনি দাবি করেন, নির্বাচনে জয়ের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই মেমারিতে বিজেপি কোনও অশান্তি হতে দেয়নি বলে দাবি বিধায়কের। মানব গুহ বলেন, ২০২১ সালে তৃণমূল জয়ের পর যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, পঞ্চায়েত ভোটের সময় যেমন দখলদারি চলেছিল, তেমন কিছুই এবার হয়নি। দু-একটি পার্টি অফিসে তালা মারা হয়েছিল ঠিকই, তবে পরের দিনই তা খুলে দেওয়া হয়েছে।

আরও খবর : ‘হারের দায় আমারই’, তবু মমতা-অভিষেককে খোঁচা! শুভেন্দুর প্রশংসায় মানস ভুঁইয়া

তবে সম্প্রতি বিজেপি নেত্রী কেকা সরকারের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সুর চড়ান তিনি। তাঁর দাবি, বিজেপির (BJP) কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী কেকা সরকারের উপর হামলা চালায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে বলে জানান বিধায়ক। এরপরই কড়া হুঁশিয়ারি দিয়ে মানব গুহ বলেন, “আমরা শান্তি বজায় রাখব আর তার সুযোগ নিয়ে তৃণমূল আমাদের উপর হামলা চালাবে, সেটা হতে দেওয়া হবে না।”

তিনি আরও ঘোষণা করেন, পিডব্লিউডি-র জমিতে থাকা তৃণমূলের সমস্ত বেআইনি পার্টি অফিস চিহ্নিত করে ভেঙে দেওয়া হবে। এজন্য সাত দিনের সময় দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, “সাত দিনের মধ্যে না সরালে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।” বিধায়ক আরও বলেন, “প্রত্যেকের রাজনৈতিক দল করার অধিকার আছে। কেউ সিপিএমকে সাপোর্ট করবে, কেউ তৃণমূলকে সাপোর্ট করবে, কেউ বিজেপিকে সাপোর্ট করবে। কিন্তু আমরা ভোটে জিতব আবার মারও খাব, এটা হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে আজ থেকে যোগীগিরি শুরু হবে মেমারিতে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D