Sunday, July 12, 2026
HomeBig newsকারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা? কল্যাণীতে বৈঠক সেরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Bhandar

কারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা? কল্যাণীতে বৈঠক সেরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কবে প্রকাশ করা হবে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: তিন জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক কাজকর্ম এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকরা। আর এই বৈঠকের পরেই রাজ্য সরকারের প্রস্তাবিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন যে এই প্রকল্পের সুবিধা পাবেন।

মঙ্গলবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের চলতি এবং আসন্ন বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “যে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা এখনও অনেকের কাছে পৌঁছয়নি, সেই সুবিধা দ্রুত পৌঁছে দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ! হাইকোর্টের দ্বারস্থ সম্পত্তির মালিকেরা

এদিন অন্নপূর্ণা যোজনা ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল বিকেলেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna) জন্য আবেদনপত্র প্রকাশ করা হবে। সেই ফর্ম পূরণ করলেই দ্রুত এনরোলমেন্টের মাধ্যমে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তাঁর কথায়, “যত দ্রুত ফর্ম ফিল আপ হবে, তত দ্রুত ৩০০০ টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে।” তিনি আরও স্পষ্ট করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না। বরং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত করা হবে। একইভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পও আপাতত চালু থাকবে এবং ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সঙ্গে সমন্বয় করা হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন— দুইভাবেই চালু থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto