Saturday, July 11, 2026
HomeScrollঅনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তায় কাটছাঁট! তুলে নেওয়া হযল পাইলট, এস্কর্ট...
Birbhum

অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তায় কাটছাঁট! তুলে নেওয়া হযল পাইলট, এস্কর্ট এবং হাউস গার্ড

মঙ্গলবার রাত থেকেই কার্যকর হয়েছে দুই তৃণমূল নেতার নতুন নিরাপত্তা ব্যবস্থা

বীরভূম: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার বীরভূমে (Birbhum) বড় পদক্ষেপ নিল প্রশাসন। জেলার দুই প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) নিরাপত্তায় (Security) বড়সড় কাটছাঁট করল জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই কার্যকর হয়েছে নতুন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুলে নেওয়া হয়েছে পাইলট, এস্কর্ট এবং হাউস গার্ডের মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

জেলা পুলিশ সূত্রে খবর, এতদিন বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে চারজন কনস্টেবল এবং দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিরাপত্তার দায়িত্বে থাকতেন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্যও মোতায়েন থাকত বিশেষ বাহিনী। নতুন নির্দেশ অনুযায়ী সেই নিরাপত্তা বলয়ের বড় অংশই প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। তুলে নেওয়া হয়েছে পাইলট ও এস্কর্ট ব্যবস্থাও।

আরও পড়ুন: প্রাক্তন তৃণমূল বিধায়ককে ‘গ্যাংস্টার’, ‘গুণ্ডা’ তকমা! উইকিপিডিয়া বিতর্কের কেন্দ্রে এবার খোকন দাস

একইভাবে নিরাপত্তা কমানো হয়েছে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রেও। মন্ত্রী থাকাকালীন তাঁর বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা এবং হাউস গার্ড মোতায়েন থাকত। তবে বর্তমানে বিধায়ক হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। বাড়ির নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

তৃণমূল সরকারের সময়কালে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা ছিলেন প্রভাবশালী। তাঁদের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা মোতায়েন থাকার পাশাপাশি ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও ছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর এক ধাক্কায় সেই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ায় জেলা রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি দুই নেতা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto