Sunday, July 12, 2026
HomeScrollআধারের নামে ৫ হাজার হাতালেন তৃণমূল সদস্য, মল্লিকপুর থেকে গ্রেফতার আরও ২...
Bangladeshi Arrested In Baruipur

আধারের নামে ৫ হাজার হাতালেন তৃণমূল সদস্য, মল্লিকপুর থেকে গ্রেফতার আরও ২ বাংলাদেশি

বৈধ পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে বসবাসের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে ১৪-বি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই জেলায় জেলায় ধরা পড়ছেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী (Infiltration) বাংলাদেশিরা (Bangladeshi)। এবার বারুইপুরের (Baruipur) মল্লিকপুর থেকে আরও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার (Arrest) করল বারুইপুর থানার মল্লিকপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম শফিকুল ইসলাম মোল্লা ও তাঁর স্ত্রী মনিরা বেগম।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের যশোর জেলার মণিরামপুর থানার নেংগুর বাজার পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামের বাসিন্দা। ভারত-বাংলাদেশ সীমান্তে দালাল ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। এরপর মল্লিকপুর এলাকায় বসবাস শুরু করেন।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তায় কাটছাঁট! তুলে নেওয়া হযল পাইলট, এস্কর্ট এবং হাউস গার্ড

তবে ধরা পড়ার পরেই মনিরা বেগম চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাজাহান সরদার আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরও আধার কার্ড বানিয়ে দেননি। অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি জানিয়েছেন মনিরা।

বৈধ পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে বসবাসের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে ১৪-বি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। সীমান্ত পেরোনোর দালাল চক্র ও পঞ্চায়েত সদস্য শাজাহান সরদারের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, ধৃতদের বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto