Sunday, July 12, 2026
HomeScrollতৃণমূল কার্যালয় থেকে স্কুল ড্রেস, জব কার্ড উদ্ধার! চাঞ্চল্য ঘাটালে
Ghatal

তৃণমূল কার্যালয় থেকে স্কুল ড্রেস, জব কার্ড উদ্ধার! চাঞ্চল্য ঘাটালে

তৃণমূল কংগ্রেস মা-বোনেদের সম্মান দিতে পারে না, বলেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটাল (Ghatal) বিধানসভার রাধানগরে তৃণমূলের (TMC) একটি দলীয় কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার তালাবন্ধ ওই কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে স্থানীয়রা দেখতে পান ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস, জব কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড এবং কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন। যদিও ক্যামেরার সামনে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি, তবে স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনা তাঁদের সন্দেশখালির শেখ শাহজাহান কাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

আরও খবর : তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার

এ বিষয়ে ঘাটালের বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট বলেন , “আমরা আগেই বলে আসছিলাম, তৃণমূল কংগ্রেস মা-বোনেদের সম্মান দিতে পারে না। আজ তারই প্রমাণ মিলল।” ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় মান্ডিও। তবে এ নিয়ে তৃণমূলের তরফে কোনও ধরণের প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto