Wednesday, July 15, 2026
HomeScrollশেষকৃত্য সম্পন্ন হল অনীক দত্তের
Anik Dutta

শেষকৃত্য সম্পন্ন হল অনীক দত্তের

রীতি মেনে অনীকের শেষকৃত্য সারলেন মেয়ে ঐশী

ওয়েব ডেস্ক : শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক (Director) অনীক দত্তের (Anik Dutta)। রীতি মেনে কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন মেয়ে ঐশী। পাশে ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অনীকের। পুলি সূত্রে জানা গিয়েছিল, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। এদিন শেষকৃত্যের (Funeral) সময় উপস্থিত ছিলেন অনীক-কন্যার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে।

বলে রাখা দরকার, বুধবার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল অনীকের (Anik Dutta)। তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। এদিকে ময়নাতদন্তের পর জানা গিয়েছিল পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাথার বাঁ দিকের খুলির হাড়ও ভেঙে গিয়েছিল। বাঁ দিকের পাঁজরও ভেঙে গিয়েছিল। এছাড়াও শরীরে একাধিক আঘাত লেগেছিল।

আরও খবর : পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে অনীক দত্তের স্ত্রীর বাড়িতে গিয়েছিল ফরেন্সিক দলও। বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছিল। ঘটনার পুনর্নির্মাণও করে লালবাজারের তদন্তকারী দল।

এদিকে জানা গিয়েছিল, একটি ম্যাগাজিনের ভিতরে খামের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। সেটি অনীক দত্ত তাঁর কন্যা ঐশীর উদ্দেশে লিখেছিলেন বলে জানা গিয়েছে। তবে ওই চিঠিতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলেই খবর। তবে আজ শেষকৃত্য সম্পন্ন হল অনীক দত্তের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot