Wednesday, July 15, 2026
HomeScrollফের চালু হতে পারে একাধিক বাসরুট! পরিবহনে গতি আনতে বিরাট নির্দেশ শুভেন্দু...
Transportation

ফের চালু হতে পারে একাধিক বাসরুট! পরিবহনে গতি আনতে বিরাট নির্দেশ শুভেন্দু সরকারের

কলকাতার কোন কোন রুটে ফের চালু হবে বাস পরিষেবা? দেখে নিন একনজরে

কলকাতা: রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর আগেই পরিবহণ ব্যবস্থাকে (Transportation) আরও শক্তিশালী করার উদ্যোগ শুরু হয়েছে। একদিকে বন্ধ থাকা একাধিক গুরুত্বপূর্ণ বাসরুট (Bus Route) পুনরায় চালুর দাবি উঠেছে, অন্যদিকে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর।

শুক্রবার বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাছে পর্ণশ্রী থেকে শিয়ালদহ এবং সরশুনা-শকুন্তলা পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত একাধিক বাসরুট ফের চালুর আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, এম জি রোড ও এসপ্লানেড হয়ে চলাচলকারী এই রুটগুলি পুনরায় চালু করার বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে পরিবহণ দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাস্তায় থুতু, ময়লা ফেললেই জরিমানা! প্রকাশ্যে প্রস্রাবেও ফাইন, রাজ্যে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’

এদিকে, রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই পরিষেবা চালুর ফলে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলেই মনে করছে পরিবহণ মহল। স্কুল-কলেজের পড়ুয়া থেকে কর্মজীবী মহিলারা— অনেকেই মেট্রো বা অটো ছেড়ে বাসে যাতায়াত করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। পরিবহণ দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। নতুন নির্দেশিকায় বাসচালক ও কন্ডাক্টরদের দায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলা যাত্রীদের সঙ্গে কোনওরকম অসভ্যতা বা অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot