Wednesday, June 10, 2026
HomeScrollবারুইপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান, এলাকায় উত্তেজনা
Baruipur

বারুইপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান, এলাকায় উত্তেজনা

সিআইটিইউ-র সমর্থনেও আন্দোলনে সামিল হন বহু হকার

ওয়েব ডেস্ক : রাজ্যে হয়েছে পালা বদল। বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। তার পর থেকে শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান (Evacuation campaign)। শুক্রবার তেমনই এক অভিযানকে গিরে উত্তেজনা ছড়াল বারুইপুরে (Baruipur)। বিক্ষোভ দেখান হকাররা।

জানা গিয়েছে, বারুইপুর (Baruipur) আরপিএফ, জিআরপি ও বারুইপুর থানার যৌথ উদ্যোগে শুক্রবার স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। এই অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযান শুরুর পরই হকারদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। সিআইটিইউ-র সমর্থনেও আন্দোলনে সামিল হন বহু হকার। বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ করে দোকান উচ্ছেদ করা যাবে না।

আরও খবর : ফের গ্রেফতার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা! তাঁর বিরুদ্ধে কী অভিযোগ? জানলে ভিরমি খাবেন

হকারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে তাঁদের সংসার চলে। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ অভিযানে বহু পরিবার সমস্যার মুখে পড়বে বলেও দাবি তাঁদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ (Police) বাহিনী।

পশ্চিমবঙ্গ সরকার ও রেল কর্তৃপক্ষ কর্তৃক হাওড়া, শিয়ালদহ ও দমদম ক্যান্টনমেন্টসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলছে। পথচারীদের যাতায়াত সুগম ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় সম্প্রতি বুলডোজার চালিয়ে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের ভেতরে ও বাইরে এবং দমদম ক্যান্টনমেন্টেও অভিযান চালানো হয়েছে। তার পর লএবার বারুইপুরে (Baruipur) অভিযান চালানো হল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d