Saturday, May 30, 2026
HomeScrollগম্ভীরের পরিবর্তে নতুন কোচ বেছে নিল BCCI!
BCCI

গম্ভীরের পরিবর্তে নতুন কোচ বেছে নিল BCCI!

তাহলে কি গৌতম গম্ভীরের জামানা শেষ?

ওয়েব ডেস্ক : আইপিএলের পর টিম ইন্ডিয়ার (Team India) ব্যস্ত ক্রীড়াসুচি শুরু হবে। দেশ ও বিদেশ মিলিয়ে একাধিক সিরিজ খেলবে ভারত (India)। তার জন্য নতুন কোচ পেতে চলেছে ব্লু ব্রিগেড। টিম ইন্ডিয়াকে কোচিং করাবেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। প্রশ্ন উঠছে, তাহলে কি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জামানা শেষ?

না। চাকরি যাচ্ছে না গম্ভীরের (Gautam Gambhir)। মূলত, সেপ্টেম্বরেই জাপানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games)। গতবার টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জিতেছিল। এই টুর্নামেন্টে রিজার্ভ ক্রিকেটারদের পাঠিয়ে সোনা জিতেছিল ভারত। ফলে আবার এই ম্যাচ জিততে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এটিকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআইও (BCCI)। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার ব্যস্ত কর্মসূচির কারণে এশিয়ান গেমসের জন্য গম্ভীরকে দায়িত্ব দিতে চাইছে না বোর্ড। ফলে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসেবে দেখা যাবে।

আরও খবর : লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয়েছে ভারতের (India) সিরিজ। ওয়ানডের পাশাপাসি রয়েছে টি২০ সিরিজও। এই দলের কোচ হিসেবে থাকবেন গম্ভীর। ফলে এশিয়ান গেমসে ভারতের অন্য দলকে কোচিং করাবেন গম্ভীর। এর পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নতুন ক্রিকেটারদের দেখা যেতে পারে।

এদিকে মনে করা হচ্ছে, এশিয়ান গেমসে দলে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। জানা যাচ্ছে, এই টুর্নামেন্টের জন্য আইপিএল থেকে ৩০ জনের একটি তালিকা তৈরি করে রাখা হয়েছে। এবার দেখার বিষয়, আসন্ন ব্যস্ত কর্মসূচির জন্য কেমন দল তৈরি করে বোর্ড।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO