Sunday, May 31, 2026
HomeScrollপুলিশের জালে তৃণমূলের ‘তোলাবাজ’ নেতা! গ্রেফতারির সময় উঠল ‘চোর চোর’ স্লোগান
TMC Leader Arrested In Bhatpara

পুলিশের জালে তৃণমূলের ‘তোলাবাজ’ নেতা! গ্রেফতারির সময় উঠল ‘চোর চোর’ স্লোগান

গভীর রাতে বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত নেতাকে ধরল পুলিশ

উত্তর ২৪ পরগনা: রাজ্যের পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার (Arrest) করছে পুলিশ। এবার ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা মনোজ পান্ডেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। বুধবার রাতে জগদ্দলের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন পুলিশ তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় উপস্থিত জনতার একাংশ মনোজ পান্ডেকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে খবর, মনোজ পান্ডের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে কল্যাণ! ঢিল লেগে মাথায় চোট পেয়ে পড়ে গেলেন সাংসদ

আজ ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়া ও জগদ্দল এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO