ওয়েব ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাঠে তাঁর দুরন্ত পারফরম্যান্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই বিহারের পরিচিতি ও সম্মান নতুন করে প্রতিষ্ঠা করতেও তাঁর ভূমিকা রয়েছে বলে মনে করছেন জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর ঋদ্ধিমা পাঠক (Riddhima Pathak)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রকাশিত এক ভিডিওতে বৈভবকে ধন্যবাদ জানিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি।
ঋদ্ধিমার বক্তব্য, একসময় বিহারের বাসিন্দা হিসেবে পরিচয় দিতে অনেকেই অস্বস্তি বোধ করতেন। তিনি বলেন, ছোটবেলায় স্কুল-কলেজে নিজের রাজ্যের পরিচয় দিতে গিয়ে অনেক সময় সংকোচের মুখে পড়তে হত। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের ভাবমূর্তি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিডিওতে তিনি আরও বলেন, বিহারের মর্যাদা ফেরাতে অতীতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভূমিকা নিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ধোনির উত্থান। তবে বর্তমানে বিহারের নিজস্ব পরিচয়ের ক্ষেত্রে বৈভব সূর্যবংশী নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: সৌরভের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট! এবার কোন ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ‘মহারাজ’?
ঋদ্ধিমার কথায়, বৈভব শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার নন, তিনি বিহারের ‘ভূমিপুত্র’। তাঁর সাফল্যের ফলে এখন অনেকেই গর্বের সঙ্গে নিজেদের বিহারি বলে পরিচয় দিতে পারছেন। রাজ্যের সম্মান পুনরুদ্ধারে বৈভবের অবদান রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ঋদ্ধিমার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে। অনেক নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করে মনে করিয়ে দিয়েছেন যে, বিভিন্ন ক্ষেত্রেই বিহারের কৃতী সন্তানরা জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন। চলতি বছরের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারীও বিহারের ছাত্র— সেই বিষয়টিও তুলে ধরেছেন অনেকে।
View this post on Instagram
দেখুন আরও খবর:







