Sunday, June 14, 2026
HomeScrollসৌরভের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট! এবার কোন ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ‘মহারাজ’?
Sourav Ganguly

সৌরভের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট! এবার কোন ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ‘মহারাজ’?

এতদিন ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় কাটছাঁট করল রাজ্য সরকার (West Bengal Government)। এতদিন তিনি ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা (Z Category Security) পেতেন। এবার সেই নিরাপত্তা দু’ধাপ কমিয়ে ‘ওয়াই ক্যাটাগরি’ (Y Category Security) করা হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক নেতা-মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা পুনর্বিবেচনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

‘জেড ক্যাটাগরি’ নিরাপত্তার আওতায় সাধারণত অন্তত ৩৫ জন নিরাপত্তাকর্মী থাকেন। তাঁদের মধ্যে রাজ্য পুলিশের কমান্ডোও থাকেন। পাশাপাশি পাইলট কারের ব্যবস্থাও থাকে। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী ছিলেন। তবে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তাই পেতেন। সেই সময়ে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিন জন আধিকারিক তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সৌরভের বাড়িতেও পুলিশি নিরাপত্তা মোতায়েন থাকত।

আরও পড়ুন: ৫৮ বিধায়কের সমর্থনে নতুন বিরোধী দলনেতা ঋতব্রত! বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস?

পরে ২০২৩ সালের মে মাসে তৎকালীন তৃণমূল সরকার তাঁর নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করে। বর্তমান বিজেপি সরকার এবার সেই নিরাপত্তা ফের কমিয়ে ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে আনল। সাধারণত ‘ওয়াই ক্যাটাগরি’ নিরাপত্তায় তিন থেকে চার জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষীও থাকেন।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তিকে দেওয়া হবে না। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, রাজ্যের কোন কোন বিশিষ্ট ব্যক্তি সরকারি নিরাপত্তা পাচ্ছেন, তা-ও নতুন করে খতিয়ে দেখা শুরু হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d