Friday, June 5, 2026
HomeBig newsতোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস
Swarup Biswas

তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস

শুক্রবার অভিযুক্তকে তোলা হবে আদালতে

ওয়েব ডেস্ক : স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের কাছ থেকে অভিযোগ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।। তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার (Arrest) করা হয়। সূত্রের খবর, এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে স্বরুপকে।

ওই মহিলা মেকআপ আর্টিস্ট অভিযোগ করেছেন, দু’বছর ধরে কোনও কাজ পাননি তিনি। তা চাইতে গেলে নাকি টাকা দাবি করা হয়েছিল। শুধু তা নয়, স্বরুপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করেছেন ওই মহিলা। এর সঙ্গে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বলেছেন, গত মার্চে তাঁকে খুন করার জন্য রুপের দলবল অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল। এমন সব অভিযোগের ভিত্তিতে স্বরুপকে গ্রেফতার করে পুলিশ (Police)। এছাড়া তোলাবাজি ও অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে।

আরও খবর : পরিবেশ বাঁচাতে মোদির প্ল্যানেই এগোবে শুভেন্দু সরকার! বিধায়কদের বড় দায়িত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী

স্বরুপের গ্রেফতারি পর প্রতিবেশীদের অভিযোগ, গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি চালাত স্বরুপ বিশ্বাস (Swarup Biswas)। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি করে গিয়চেছেন তিনি। স্বরুপের বিরুদ্ধে মুখ খোলার কারণে ২০২১ সালে আমাকে ব্যান করা হয়েছিল। এছাড়া মুখ বুঝে টেকনিশিয়ানরা দীর্ঘদিন অত্যাচার সহ্য করে গিয়েছে।

এদিকে স্বরুপ বিশ্বাসকে যখন গ্রেফতার করে নিয়ে য়ায় পুলিশ তখন তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর স্লোগান’। জানা যাচ্ছে, শুক্রবার অভিযুক্তকে তোলা হবে আদালতে। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রুদ্রনীল ঘোষ। সেকানেই উঠে স্বরুপের বিরুদ্ধে উঠে এসেছিল মারাত্মক অভিযোগ। তার পরেই এই গ্রেফতারি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D