Friday, June 5, 2026
HomeBig newsরেপো রেট নিয়ে বিরাট আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক! লোনের ইএমআই বাড়বে নাকি...
RBI Repo Rate

রেপো রেট নিয়ে বিরাট আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক! লোনের ইএমআই বাড়বে নাকি কমবে? দেখে নিন

গত বছর ডিসেম্বর মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল

ওয়েব ডেস্ক: আপাতত রেপো রেটে (Repo Rate) কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। শুক্রবার মুদ্রানীতি পর্যালোচনা বৈঠকের পর আরবিআই (RBI) জানিয়েছে, রেপো রেট ৫.২৫ শতাংশেই বহাল থাকবে। ফলে আপাতত বাড়ি, গাড়ি এবং অন্যান্য ঋণের ইএমআই বৃদ্ধির আশঙ্কা থেকে স্বস্তি পেলেন সাধারণ গ্রাহকরা। গভর্নর সঞ্জয় মালহোত্রার (Sanjay Malhotra) নেতৃত্বে অনুষ্ঠিত মনিটরি পলিসি কমিটির বৈঠকে (Monitory Policy Committee Meeting) রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ছয় সদস্যই মত দেন। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সতর্ক অবস্থান বজায় রাখাই শ্রেয়।

গত বছর ডিসেম্বর মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। তারপর থেকে সেই হারই বহাল রয়েছে। ফলে আগামী দু’মাসও একই হার কার্যকর থাকবে। এর আগে গত বছর ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন মাসে ধারাবাহিকভাবে রেপো রেট কমিয়েছিল আরবিআই। জুন মাসে ৫০ বেসিস পয়েন্ট কমানোর পর রেপো রেট ৫.৫০ শতাংশে নেমে আসে। পরে ডিসেম্বরের বৈঠকে আরও ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা ৫.২৫ শতাংশ করা হয়। সেই সিদ্ধান্তের ফলে ঋণের সুদের হার কিছুটা কমেছিল এবং ঋণগ্রহীতারা সুবিধা পেয়েছিলেন।

আরও পড়ুন: আয়ের ভুল হিসাব, ১৫.১৫ লক্ষ কোটির গরমিল! প্রশ্নের মুখে এই সংস্থা

তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী সংঘাত এবং আর্থিক বাজারের অস্থিরতা ভবিষ্যতে মুদ্রানীতির উপর প্রভাব ফেলতে পারে। ফলে আগামী বৈঠকগুলিতে পরিস্থিতি অনুযায়ী রেপো রেট পুনর্বিবেচনা করা হতে পারে। এদিকে ভারতীয় অর্থনীতির স্বাস্থ্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে ভারত বিপুল পরিমাণ সোনা বিক্রি করেছে। যদিও সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা ও সোনার ভাণ্ডার নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D