Sunday, June 7, 2026
HomeScrollটাকা চেয়েছিলেন শতদ্রু দত্ত! মেসিকাণ্ডে ফের উদ্যোক্ত্যার নামে দায়ের অভিযোগ
Satadru Dutta

টাকা চেয়েছিলেন শতদ্রু দত্ত! মেসিকাণ্ডে ফের উদ্যোক্ত্যার নামে দায়ের অভিযোগ

শতদ্রু দত্তর বিরুদ্ধে থানার স্বারস্থ ব্যক্তির অভিযোগটা কী? দেখে নিন একনজরে

কলকাতা: ফুটবল তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে আয়োজিত বহুচর্চিত অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের (Satadru Dutta) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন অভিজিৎ দত্ত নামে এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীর দাবি, কয়েকদিন আগে শতদ্রু দত্ত তাঁকে ফোন করে একটি হোটেলে দেখা করতে ডাকেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি নাকি বিনা টিকিটে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ তোলা হচ্ছে।

অভিজিৎ দত্তর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। তবে তাঁর বক্তব্য, তিনি বিনা টিকিটে প্রবেশ করেননি। বরং আয়োজক সংস্থার কাছ থেকেই প্রায় ৩০ হাজার টাকা দিয়ে বৈধ টিকিট কেটেছিলেন। এমনকি অনুষ্ঠানে প্রবেশের জন্য তাঁকে একটি অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমের সামনে তিনি সেই কার্ডও প্রদর্শন করেছেন বলে দাবি করেছেন।

আরও পড়ুন: তালাবন্ধ করে লুকিয়ে ছিলেন বাড়িতেই, শেষমেশ পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর

অভিজিতের অভিযোগ, টাকা দিতে অস্বীকার করতেই তাঁকে গালিগালাজ করা হয় এবং বিভিন্নভাবে ভয় দেখানো হয়। তিনি আরও দাবি করেন, পরে শতদ্রু দত্তের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তাঁর সঙ্গে যোগাযোগ করে জানান যে ৫ কোটি নয়, ১ কোটি টাকা দিলেই বিষয়টি মিটিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে তিনি কোনও টাকা দিতে রাজি হননি। এরপর কলকাতার প্রগতি ময়দান থানায় গিয়ে শতদ্রু দত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী জানিয়েছেন, এই ঘটনার ফলে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি তাঁর সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন। ভবিষ্যতে তাঁর কোনও ক্ষতি হলে তার দায় শতদ্রু দত্তের উপর বর্তাবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে অভিজিৎ দত্ত রাজ্য সরকারের কাছে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি চান, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে সত্য উদঘাটন করা হোক।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini