HomeBig newsবিশ্বজুড়ে ফেসবুক ডাউন! খুলছে না ম্যাসেঞ্জারও! আচমকা কী হল?
Facebook Down

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন! খুলছে না ম্যাসেঞ্জারও! আচমকা কী হল?

উজাররা অনেকেই ফেসবুকে লগ ইন করতে পারছেন না

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার বিকেল থেকে আচমকা বিশ্বজুড়ে দেখা দিয়েছে ফেসবুক বিভ্রাটের (Facebook Down) সমস্যা। ইউজাররা অনেকেই ফেসবুকে লগ ইন করতে পারছেন না। কারও টাইমলাইন খুললেও, ম্যাসেঞ্জার থেকে লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে অনেকেই নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। তবে কেন এই সমস্যা হচ্ছে, তা এখনও জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ সমস্যা শুরু হয়। জনপ্রিয় আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরে (Downdetector) অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। শুধু একটি নির্দিষ্ট দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই সময়ে সমস্যার খবর পাওয়া গেছে। ভারতের বিভিন্ন শহরের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ডিপি উড়িয়ে দিলেও দেখা যাবে ছবি! Whatsapp-এ এবার নতুন ফিচার, জানলেই ঘুম উড়বে

বিপর্যয়ের জেরে বহু ব্যবহারকারী এক্স-এ গিয়ে জানতে চান, অন্যরাও কি একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ জানিয়েছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের ফিড একেবারেই লোড হচ্ছে না। আবার কেউ অভিযোগ করেছেন, নতুন পোস্ট বা কনটেন্ট রিফ্রেশ করা যাচ্ছে না। বেশ কয়েকজন ব্যবহারকারী লগ-ইন সংক্রান্ত সমস্যার কথাও জানিয়েছেন। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ফিচার ব্যবহার করতেও অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তবে এই সমস্যা সব ব্যবহারকারীর ক্ষেত্রে একই রকম নয়। অনেকের দাবি, ওয়েবসাইটে ফেসবুক ব্যবহার করা গেলেও মোবাইল অ্যাপে টাইমলাইন আপডেট করা যাচ্ছে না। এর ফলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সমস্যার উৎস ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ বা ডিভাইস নয়, বরং মেটার ব্যাকএন্ড সার্ভার বা প্রযুক্তিগত অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত। শুধু ফেসবুক ও ইনস্টাগ্রামই নয়, মেটার মেসেজিং পরিষেবা ফেসবুক মেসেঞ্জারও আংশিকভাবে প্রভাবিত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে মেটার অ্যাপ-ইকোসিস্টেম জুড়ে ভোগান্তি আরও বেড়েছে।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। কী কারণে এই বিপর্যয় ঘটেছে বা পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে সম্পর্কেও সংস্থার পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News