Monday, June 15, 2026
HomeScrollএবার কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’! মমতার বাড়ির সামনেই চাঞ্চল্যকর ঘটনা, দেখুন বড়...
Kunal Ghosh

এবার কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’! মমতার বাড়ির সামনেই চাঞ্চল্যকর ঘটনা, দেখুন বড় খবর

বৈঠক সেরে বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই কুণালের দিকে ডিম ছুড়ে মারা হয়

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়ির সামনে তৃণমূল (TMC) নেতা ও বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) লক্ষ্য করে ডিম ছোড়ার (Egg Throwing) ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৈঠক সেরে বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই তাঁর দিকে ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, এদিন বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে দলের কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। বৈঠক শেষে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিলেন, তখনই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যুবক আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন। তাঁদের মধ্যে একজনের হাতে ডিম ছিল। কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

ডিম ছোড়ার ঘটনার দায় স্বীকার করেছেন চন্দন নামে এক যুবক। তাঁর দাবি, তিনি কালীঘাট এলাকার বাসিন্দা এবং কুণাল ঘোষের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ করেছেন। এদিকে ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কুণাল ঘোষ বলেন, তিনি বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের অনুরোধে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুই যুবক তাঁর দিকে এগিয়ে আসে। তাঁদের পিছনেও আরও কয়েকজন ছিল বলে দাবি করেন তিনি। তবে এই ঘটনাকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মানতে নারাজ তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই ঘটনায় তিনি ভয় পাননি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO