Thursday, July 2, 2026
HomeScroll'ইউজারনেম' ফিচার ব্যবহারে বাড়বে জালিয়াতি! নোটিস দেওয়া হতে পারে মেটাকে?
WhatsApp

‘ইউজারনেম’ ফিচার ব্যবহারে বাড়বে জালিয়াতি! নোটিস দেওয়া হতে পারে মেটাকে?

প্রয়োজনে মেটার কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হতে পারে

ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপে (WhatsApp) দ্রুত চালু হতে চলেছে ইউজারনেম (Username) ফিচার। এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ফোন নম্বর গোপন রেখেই অন্যদের সঙ্গে কথা বলা যাবে। তবে নতুন এই ফিচারকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাকে (Meta) নোটিস পাঠানো হতে পারে বলেও সূত্রের খবর।

হোয়াটসঅ্যাপের (WhatsApp) দাবি, নতুন ফিচারের মূল লক্ষ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত রাখা। বর্তমানে কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে গেলে ফোন নম্বর শেয়ার করতে হয়। ইউজারনেম চালু হলে সেই প্রয়োজন আর থাকবে না। পরিবর্তে একটি নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমেই যোগাযোগ করা যাবে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এই পরিবর্তনের সুযোগ নিয়ে প্রতারকরা ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে সহজেই বিভ্রান্ত করতে পারে। জনপ্রিয় ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে মিল থাকা ইউজারনেম (Username) ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন অনেকে। টেলিগ্রামে অতীতে এমন ধরনের প্রতারণার উদাহরণও সামনে এসেছে।

আরও খবর : ১ জুলাই থেকে চালু দেশে চালু হল VB–G RAM G প্রকল্প, দৈনিক কত মজুরি পাবেন বাংলার শ্রমিকরা?

সূত্রের খবর, নতুন ফিচার চালু হলে সাইবার জালিয়াতির ঝুঁকি কতটা বাড়তে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেটার কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হতে পারে।

হোয়াটসঅ্যাপ (WhatsApp) জানিয়েছে, প্রতিটি ইউজারনেম হবে স্বতন্ত্র এবং ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তার জন্য ব্যবহারকারীরা একটি বিশেষ ‘ইউজারনেম কী’ সেট করতে পারবেন, যা প্রয়োজনে পরিবর্তনও করা যাবে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO