Saturday, July 4, 2026
HomeScrollঅবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বস্তি, বকেয়া পেনশন মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Pension

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বস্তি, বকেয়া পেনশন মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

বকেয়া টাকার ৫০ শতাংশ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে বকেয়া পেনশনের (Pension) অপেক্ষায় থাকা রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে বিভিন্ন কারণে আটকে থাকা পেনশনের এরিয়ার পরিশোধের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে চলতি মাসেই প্রাপকদের বকেয়া টাকার ৫০ শতাংশ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সমস্যার সমাধানে সরকার ইতিবাচক পদক্ষেপ করায় স্বস্তির মুখ দেখছেন অবসরপ্রাপ্ত কর্মীরা (Retired employees)।

আরও খবর : নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

সূত্রের খবর, ২০১৫ সালে ব্যাঙ্কিং ব্যবস্থার প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অনলাইন প্রক্রিয়ার নানা সমস্যার কারণে বহু পেনশনভোগীর (Pensioner) এরিয়ারের টাকা আটকে যায়। এরপর বছরের পর বছর কেটে গেলেও অনেকেই তাঁদের প্রাপ্য অর্থ হাতে পাননি। এবার সেই সমস্ত বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাঁরা প্রযুক্তিগত ত্রুটি বা প্রশাসনিক জটিলতার কারণে এখনও পর্যন্ত পেনশনের এরিয়ার পাননি, তাঁরাও এই সিদ্ধান্তের আওতায় থাকবেন। প্রথম পর্যায়ে আনুমানিক হিসাব অনুযায়ী মোট বকেয়ার অর্ধেক পরিশোধ করা হবে। পরে নিরীক্ষা ও চূড়ান্ত হিসাব সম্পন্ন হওয়ার পর বাকি অর্থও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মী-সহ বিভিন্ন সরকারি দফতরের প্রাক্তন কর্মীরা। দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য অর্থ মেটানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet