Sunday, July 5, 2026
HomeScrollমুম্বইয়ে জলমগ্ন রেলপথ, তবুও স্বাভাবিক গতিতে ছুটল বন্দে ভারত! ভাইরাল ভিডিও
Mumbai

মুম্বইয়ে জলমগ্ন রেলপথ, তবুও স্বাভাবিক গতিতে ছুটল বন্দে ভারত! ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও

ওয়েব ডেস্ক : অতিভারী বৃষ্টিতে (Rain) মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত। শনিবার রাত থেকে টানা বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু জায়গায় রেললাইনের উপরও জল জমেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে জলমগ্ন ট্র্যাকের উপর দিয়েই স্বাভাবিক গতিতে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

ভিডিওতে দেখা যায়, ট্রেনটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দু’পাশে বিশাল জলরাশি ছিটকে উঠছে। ট্রেনের গতির জেরে সেই জল এতটাই উপরে উঠছে যে তা রেলসেতুর উচ্চতাও প্রায় ছুঁয়ে ফেলছে। এমনকী ব্রিজের উপর থেকে যাওয়া গাড়িও এর জন্য আটকে পড়েছিল। বিরল এই দৃশ্য মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন।

আরও খবর : রাতভর বৃষ্টিতে ডুবল মুম্বই, জারি রেড অ্যালার্ট

ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, আধুনিক প্রযুক্তির কারণে এমন পরিস্থিতিতেও ট্রেন চলাচল সম্ভব হয়েছে। অন্যদিকে, অনেকেই প্রশ্ন তুলেছেন যাত্রী নিরাপত্তা নিয়ে। তাঁদের মতে, রেললাইনে এত জল জমে থাকলে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা উচিত ছিল।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর মুম্বই ও রায়গড় জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। গত ২৪ ঘণ্টায় শহরের একাধিক এলাকায় ২৫০ থেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT