Wednesday, July 15, 2026
HomeScrollপুজোর আগেই রাজ্যে ৪৬৮ নতুন সরকারি বাস, ফিরছে এস-১১ রুট, ঘোষণা পরিবহণমন্ত্রীর
West Bengal Bus Service

পুজোর আগেই রাজ্যে ৪৬৮ নতুন সরকারি বাস, ফিরছে এস-১১ রুট, ঘোষণা পরিবহণমন্ত্রীর

সরকারি বাস পরিষেবা আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী রাজ্য সরকার

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় সংযোজনের ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Transport Minister Arjun Singh)। তাঁর দাবি, কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পুজোর আগেই পশ্চিমবঙ্গে আসছে ৪৬৮টি নতুন সরকারি বাস। এর মধ্যে যেমন ইলেকট্রিক বাস থাকবে, তেমনই সিএনজি চালিত বাসও যুক্ত হবে বহরে। ফলে সরকারি বাস পরিষেবা আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী রাজ্য সরকার।

মঙ্গলবার ব্যারাকপুর পুরোনো কোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত নতুন এস-১১বি বাস পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী। সেখানেই তিনি জানান, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করে তুলতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি বাসে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি পর্যটকদের জন্য হুডখোলা দোতলা বাস চালুর পরিকল্পনাও রয়েছে। ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করার বিষয়েও সরকারের ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আজ কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – KolkataTV

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে পরিবহণমন্ত্রী অভিযোগ করেন, অতীতে পরিবহণ দপ্তরে দুর্নীতি বাসা বেঁধেছিল। এখনও কিছু অসাধু কর্মী সরকারি সম্পত্তির অপব্যবহারের চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। বাসের টায়ার ও যন্ত্রাংশ বাইরে বিক্রির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

অর্জুন সিংয়ের কথায়, সরকারি পরিবহণ সংস্থাগুলিকে লাভজনক করে তোলাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যে রাতভর বাস পরিষেবা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে বলে তিনি জানান।

রাজ্যে নতুন বাস সংযোজন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন রুট চালুর ঘোষণাকে ঘিরে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। পুজোর মরসুমে এই উদ্যোগে গণপরিবহণে স্বস্তি ফিরবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot