Thursday, July 16, 2026
HomeScrollলটারির টিকিট বদলে দেবে জীবন, রহস্য-হাস্যরসের মোড়কে আসছে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’, মুক্তি ৭...
Bhagyalokkhi Bumper

লটারির টিকিট বদলে দেবে জীবন, রহস্য-হাস্যরসের মোড়কে আসছে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’, মুক্তি ৭ অগস্ট

আগামী ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি

কলকাতা: একটি লটারির টিকিট কি শুধুই সৌভাগ্যের প্রতীক, নাকি তার আড়ালেই লুকিয়ে থাকে অজানা বিপদের ইঙ্গিত? এই প্রশ্নকেই কেন্দ্র করে তৈরি হয়েছে পরিচালক ঋষভ দত্তের নতুন বাংলা ড্রামেডি ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। আগামী ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

মোজোটালে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন্স, গ্রেম্যাটার ফিল্মস এবং ডেজিনিয়াক্স স্টুডিওসের প্রযোজনায় তৈরি ছবিটির প্রযোজক এহসাস কাঞ্জিলাল, ঋষভ দত্ত ও দেবাঙ্গ পল। নির্মাণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুমনা কাঞ্জিলাল।

অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

মফস্বল এবং কলকাতার উপকণ্ঠকে পটভূমি করে গড়ে উঠেছে ছবির কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছেন নারায়ণ, পেশায় এক ডিজিটাল ঘটক। ঋণ, ব্যর্থতা এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনে জর্জরিত তাঁর জীবন আচমকাই বদলে যায় একটি লটারির টিকিটে বড় অঙ্কের অর্থ জেতার পর। কিন্তু সেই প্রাপ্তির সঙ্গে শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। কখনও স্বপ্নে, কখনও বাস্তবে তাঁর সামনে আবির্ভূত হন দেবী লক্ষ্মী, যার উপস্থিতি যেন ইঙ্গিত দেয় ভাগ্যের এই মোড়ের নেপথ্যে রয়েছে আরও গভীর সত্য।

এর পর গল্প এগোয় বিশ্বাসঘাতকতা, বিপর্যয় এবং এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আবহে। অর্থ, কর্মফল, বিবেক এবং আত্মউপলব্ধির প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির নাটকীয় পরিসর।

ছবিতে অভিনয় করেছেন উন্মেষ গাঙ্গুলি, বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিৎ চক্রবর্তী, সুরজিৎ মাল, সুব্রত সেনগুপ্ত, স্বাতী মুখার্জি ও শান্তনু মজুমদার-সহ একঝাঁক শিল্পী। সংগীত পরিচালনায় রয়েছেন শমিক গুহ রায়, সায়ন্তন মিস্ত্রি এবং অনুষ্টূপ মজুমদার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot