Wednesday, August 12, 2026
HomeScrollঅবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
JEET

অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সেই ঘোষণা করেছেন নির্মাতারা

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল জিৎ (Jeet) অভিনীত নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat)-এর মুক্তির দিন। স্বাধীনতা দিবসের ঠিক আগে, আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সেই ঘোষণা করেছেন নির্মাতারা।,আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

পরিচালক পথিকৃৎ বসুর এই ছবিতে (Movie) উঠে আসবে স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের পাতায় অনেকটাই আড়ালে চলে যাওয়া এই বিপ্লবীর জীবন ও সংগ্রামকেই বড়পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জিৎস ফিল্মওয়ার্কস এবং নন্দী মুভিজ।

আরও খবর : ‘আমি চাই না ফুনসুখ ওয়াংড়ুর কিছু হোক’, কাতর আর্তি জানালেন ‘থ্রি ইডিয়টস’-এর চতুর!

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জিৎ। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন, রজতাভ দত্ত, প্রিয়ঙ্কা সরকার, দেবত্তমা সাহা, সৃজলা গুহ, দেবপ্রিয় মুখোপাধ্যায়, দুর্বার শর্মা, শ্রেয়া ভট্টাচার্য, সুপ্রভাত দাস-সহ একাধিক অভিনেতাকে।

স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাচ্ছে ছবিটি। ফলে দেশাত্মবোধ, ইতিহাস এবং অ্যাকশনের মিশেলে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor