Friday, July 17, 2026
HomeScrollখাবারই পেলেন না, তবু কাটা গেল ১৪৫৭ টাকা! ‘ক্যানসেলেশন চার্জ’ নিয়ে ফুড...
Mahua Moitra

খাবারই পেলেন না, তবু কাটা গেল ১৪৫৭ টাকা! ‘ক্যানসেলেশন চার্জ’ নিয়ে ফুড ডেলিভারি অ্যাপকে তুলোধনা মহুয়ার

সুইগিকে ফের কাঠগড়ায় তুললেন মহুয়া

কলকাতা: খাবারের অর্ডার (Food Delivery App) করেছিলেন। কিন্তু সেই খাবার হাতে পৌঁছয়নি। অথচ অর্ডার বাতিল হওয়ার পর ‘ক্যানসেলেশন চার্জ’ (Cancellation Charge) বাবদ কেটে নেওয়া হয়েছে গোটা বিলের ১,৪৫৭ টাকা। এমনই অভিযোগ তুলে ফের অনলাইন ফুড ডেলিভারি সংস্থা (Online Food Delivery App) স্বিগির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে স্বিগিকে ট্যাগ করে ক্ষোভ উগরে দেন মহুয়া। তিনি জানান, দিল্লির একটি জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু কোনও কারণ ছাড়াই সেই অর্ডার বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, ক্যানসেলেশন চার্জ হিসেবে পুরো অর্ডারের ১,৪৫৭ টাকা কেটে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, গভীর রাতে খাবার না পাওয়ার পাশাপাশি সংস্থার কাস্টমার কেয়ার থেকেও কোনও কার্যকর সাহায্য পাননি।

আরও পড়ুন: কাকদ্বীপে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে সরব হকার-বাসিন্দারা

মহুয়ার দাবি, এই প্রথম নয়। এর আগেও একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পরপর তিনবার অর্ডার বাতিল হওয়া এবং ক্যানসেলেশন চার্জ কেটে নেওয়ার ঘটনায় তিনি প্রশ্ন তোলেন স্বিগির পরিষেবা এবং গ্রাহক নীতির উপর।

মহুয়ার পোস্টের পর বহু নেটিজেনও নিজেদের অনুরূপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনেকেই স্বিগির কাস্টমার সার্ভিস এবং ক্যানসেলেশন নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, মহুয়ার পোস্টের জবাব দিয়েছে স্বিগি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অর্ডার বাতিল হওয়া ও সংশ্লিষ্ট চার্জের বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot