Friday, July 17, 2026
HomeScrollসানি লিওনি কোন রিসর্টে ছিলেন জানেন? ভাড়া কত?
Sunny Leone

সানি লিওনি কোন রিসর্টে ছিলেন জানেন? ভাড়া কত?

পর্যটন শিল্পে নতুন আশার আলো দেখছেন হোটেল ব্যবসায়ীরা

ওয়েব ডেস্ক : একটি সোশ্যাল মিডিয়া পোস্টই বদলে দিয়েছে মন্দারমণিকে (Mandarmani)। কারণ সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি প্রকাশ করেন। সেই পোস্টে মন্দারমণির নাম উল্লেখ করার পর থেকেই সমুদ্রসৈকতটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। স্থানীয় হোটেল ও রিসর্ট ব্যবসায়ীদের দাবি, এরপর থেকেই পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকদের ফোন ও বুকিং সংক্রান্ত খোঁজখবর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অভিনেত্রী ঠিক কোন রিসর্টে উঠেছিলেন, কতদিন ছিলেন বা কবে মন্দারমণিতে (Mandarmani) এসেছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে সেলিব্রিটিদের ব্যক্তিগত সফরের ক্ষেত্রে মন্দারমণির একাধিক বিলাসবহুল রিসর্টে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়। সেই কারণেই স্থানীয়দের অনেকেই অভিনেত্রীর উপস্থিতির খবরই জানতে পারেননি।

আরও খবর : লাল পোশাকে দক্ষিণেশ্বরে কাজল, হঠাৎ কেন কলকাতা সফরে অভিনেত্রী?

পর্যটন ব্যবসায়ীদের মতে, মন্দারমণির (Mandarmani) দীর্ঘ প্রায় ১০ কিলোমিটারের সমুদ্রসৈকত, নির্জন পরিবেশ এবং উচ্চমানের রিসর্ট বরাবরই সেলিব্রিটিদের আকর্ষণ করে। সূত্রের খবর, যে রিসর্টে সানি লিওনি ছিলেন বলে দাবি করা হচ্ছে, সেখানে রয়েছে সমুদ্রের ধারে লাক্সারি টেন্ট, প্রিমিয়াম স্যুইট, সুইমিং পুল, জিম, বোটিং, কনফারেন্স হল, ইনডোর গেমস এবং মিউজিয়ামের মতো নানা সুযোগ-সুবিধা। রিসর্টের প্রিমিয়াম টেন্টের একদিনের ভাড়া ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত, আর সাধারণ কক্ষের ভাড়াও শুরু প্রায় সাড়ে চার হাজার টাকা থেকে।

সানি লিওনির (Sunny Leone) এই সফরের জেরে মন্দারমণি নতুন করে পর্যটকদের নজরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, একজন আন্তর্জাতিক পরিচিত তারকার সোশ্যাল মিডিয়া পোস্টের প্রভাবেই মন্দারমণির পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। আগামী পর্যটন মরশুমে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী হোটেল ও রিসর্ট মালিকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot