HomeScrollনন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান
Kalighat TMC

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে, রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করল কালীঘাট তৃণমূল

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। এর ফলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রার্থী হওয়া নিয়ে যে জল্পনা চলছিল, আপাতত তার অবসান হল। নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল।

উপনির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়াই করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। এমনকি মমতা প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে থাকার ইঙ্গিতও দিয়েছিল ঋতপন্থী তৃণমূল শিবির।

আরও খবর :  বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু ২ পড়ুয়ার! ভুতনিতে ভয়াবহ পরিস্থিতি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়।

অন্যদিকে রেজিনগর ও নওদা কেন্দ্র থেকেও বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর। তবে নিয়ম অনুযায়ী তাঁকেও একটি পদ ছাড়তে হয়েছে। এই আসন হল রেজিনগরের। যার কারণে ওই আসনে উপনির্নাচনে হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা।

[youtube-feed feed=1]
Read More

Latest News