HomeScrollকাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত
India vs West Indies ODI Series 2026

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

শেষ ম্যাচে বড় রান তাড়া করে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। শেষ ওয়ানডেতে সাই হোপের দুরন্ত ১৬২ রানের ইনিংসে ভর করে ৪৮.২ ওভারে ৩৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা।

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে ৫ উইকেটে জিতল তারা। ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে তুলে নিল ক্যারিবিয়ান টিম। এদিন অধিনায়ক শাই হোপের দুরন্ত ১৬২ রানের ইনিংস ম্যাচের রং বদলে দেয়। তবে শেষ ম্যাচে হারলেও সিরিজ ভারতের। প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করে ভারত (India) তোলে ৩৫১ রান। ওপেন করতে নেমে রোহিত শর্মা করেন ৯২ রান। ৮৫ বলে তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। রুতুরাজ গায়কোয়াড়ও গুরুত্বপূর্ণ ৫৭ রান করেন।তবে উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল দুরন্ত ব্যাটিং করে অপরাজিত থাকেন ১২৯ রানে। মাত্র ৮৭ বলে তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। রাহুলের সঙ্গে দ্রুত রান তোলেন নমন ধীর ও অংশুল কাম্বোজও। নমন করেন ৩০ রান, আর কাম্বোজের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত।

আরও খবর : রাহুলের দুরন্ত সেঞ্চুরি, রোহিতের ৯২, ভারতের ৩৫১

ভারতের বোলিং শুরুটা খারাপ ছিল না। জন ক্যাম্পবেলকে মাত্র ১০ রানে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের (West Indies) হাতে। অধিনায়ক শাই হোপ একাই ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেন। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁকে সঙ্গ দেন আমির জাঙ্গু। তাঁর ব্যাট থেকে আসে ৬৭ রান। কিমো পলও ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে গুড়াকেশ মোটি ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News