HomeScrollসূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সে ২৪ বছরের দুর্গাপুজো, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব
Suryakiran Housing Complex Durga Puja

সূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সে ২৪ বছরের দুর্গাপুজো, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব

নিজস্ব প্রতিভার সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও একসঙ্গে খাওয়াদাওয়া, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা সূর্যকিরণের দুর্গোৎসবে

ওয়েব ডেস্ক : সূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সে (Suryakiran Housing Complex) এবারও ধুমধাম করে উদ্‌যাপিত হয়েছে দুর্গাপুজো (Durga Puja)। টানা ২৪ বছর ধরে এখানকার বাসিন্দারা একসঙ্গে মেতে উঠেছেন মা দুর্গার আরাধনায়। ঐতিহ্য, ধর্মীয় আচার এবং নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনে এই পুজো ইতিমধ্যেই বিশেষ পরিচিতি পেয়েছে।

পুজোর সন্ধ্যাগুলি হয়ে উঠেছিল রঙিন ও আনন্দমুখর। আবাসনের নিজস্ব প্রতিভারাই তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন। বাসিন্দাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলেছিল।

আরও খবর :  নবপত্রিকা প্রবেশ ঘিরে ভক্তদের ভিড়, ঝালদা আনন্দ বাজার সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে

এ ছাড়াও, আবাসনের বাসিন্দাদের জন্য দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ফলে পরিবারের মহিলারা রান্নার ব্যস্ততা থেকে কিছুটা অবসর পেয়েছিলেন। সারাদিন ধরে আড্ডা, হাসি-আনন্দ এবং নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে উঠেছিলেন আবাসনের সকলে।

সূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সের দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে একসূত্রে বেঁধে সম্প্রীতি, সৌহার্দ্য ও সংহতির বার্তা বহন করেছে এই পুজো।

[youtube-feed feed=1]
Read More

Latest News