HomeScrollস্নেহা ভান্ডারীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষ...
Shuvendu Adhikari

স্নেহা ভান্ডারীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক

শনিবার বিষ্ণুপুর থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার এগারো গ্রামে স্নেহা ভান্ডারীর বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারী, ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন সহ প্রশাসনিক আধিকারিক বিধায়করা।

ওয়েব ডেস্ক : চোরবাগানকাণ্ডে (Chorbagan Case) নিহত স্নেহা ভান্ডারীর বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার বিষ্ণুপুর থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার এগারো গ্রামে স্নেহা ভান্ডারীর বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারী, ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন সহ প্রশাসনিক আধিকারিক বিধায়করা। তাঁর বাড়ির লোকের হাতে ক্ষতিপূরণের ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

স্নেহা ভান্ডারীর বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। পরিবারের লোকের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। এ ছাড়াও তাঁর একটি ছোট বোন রয়েছে। তার পড়াশোনা সংক্রান্ত বিষয় দেখার জন্য নির্দেশ দিলেন জেলা শাসককে। ওই পরিবারের পাশে থাকার বার্তাও দিলেন তিনি।

আরও খবর : কাকদ্বীপকে জেলা করার ঘোষণা শুভেন্দুর, দু’বছরের মধ্যে ‘সুন্দরবন মডেল’!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একটি ঘটনা ছাড়া রাজ্যের ৬৬ হাজার পুজো, বিসর্জন সবই ঠিকঠাক হয়েছে। প্রত্যেকবারই পূজায় অনেক ঘটনা ঘটে, এবারে তেমন ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা না ঘটলেই ভালো হতো। এখন ঘটনা ঘটেছে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সতর্ক থাকা এবং পরিবারের পাশে দাঁড়ানো এই কর্তব্য গুলো আমরা সরকারের পক্ষ থেকে করছি। আগে যারা ছিলেন তারা কি করতেন? আর বর্তমান যারা আছে তারা কি করছেন। মানুষ দেখছে, মানুষ বিচার করবে। আজ কাকদ্বীপের মিটিং করছিলাম সেখানে পুরনো পুলিশ অফিসার যারা গঙ্গাসাগর মেলা করেছেন তারা বলছিলেন ২০১৭ সালে জেঠি ভেঙ্গে ১৭ জন মারা গিয়েছিলেন। সেদিনে মুখ্যমন্ত্রী, সরকার কি করেছিল মানুষ জানে। আমি নিজের বাহবা সরকারের বাহবা নিতে চাই না, মানুষ দেখছেন। পার্থক্য ছিল, আছে, থাকবে। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, আর্থিক সাহায্য দিয়েছি। পরিবারের একজনকে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করবো।

[youtube-feed feed=1]
Read More

Latest News