HomeBig newsসরকারি প্রকল্পে গতি আনতে দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য, কত হল নতুন...
West Bengal Government

সরকারি প্রকল্পে গতি আনতে দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য, কত হল নতুন সীমা?

ছয়টি গুরুত্বপূর্ণ দফতর এবার ৬ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে দিতে পারবে অনুমোদন। অন্যান্য দফতরের ক্ষেত্রেও দ্বিগুণ করা হল আর্থিক ক্ষমতা।

ওয়েব ডেস্ক : সরকারি প্রকল্পের (Government Project) অনুমোদন ও বাস্তবায়নের কাজে দীর্ঘসূত্রতা কমাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বিভিন্ন দফতরের আর্থিক ক্ষমতা বাড়িয়ে দিল অর্থদফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নির্দিষ্ট সীমার মধ্যে প্রকল্পের প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দিতে পারবে সংশ্লিষ্ট দফতরই। ফলে প্রতিটি ক্ষেত্রে অর্থদফতরের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। পূর্ত, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আর্থিক ক্ষমতা ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়েছে।

এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন বিষয়ক এবং পুর ও নগরোন্নয়ন সংক্রান্ত অন্যান্য দফতরের ক্ষেত্রে অনুমোদনের সর্বোচ্চ সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। বাকি সমস্ত দফতর এবার থেকে সর্বোচ্চ ১ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে অনুমোদন দিতে পারবে। আগে এই সীমা ছিল ৭৫ লক্ষ টাকা। অর্থাৎ সব ক্ষেত্রেই আগের তুলনায় দ্বিগুণ আর্থিক ক্ষমতা পেল সংশ্লিষ্ট দফতরগুলি।

আরও খবর :  জন্মদিনে বাড়ির সামনেই রণক্ষেত্র! বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালীঘাট, রাতভর চলল স্লোগান-পালটা স্লোগান

তবে নতুন নিয়মে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও রাখা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের বাজেট বরাদ্দ, চলতি প্রকল্পের আর্থিক দায়বদ্ধতা এবং আর্থিক উপদেষ্টার সম্মতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে। শুধু নতুন প্রকল্প নয়, পুরনো প্রকল্পের সংশোধিত প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। রাজ্য সরকারের আশা, এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক জটিলতা কমবে এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত এগোবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News