HomeScrollফলতার ‘পুষ্পা’র বাড়ির পর এবার নজরে শেখ শাহজাহানের ডেরা, সরকারি জমিতে বেআইনি...
Suvendu Adhikari

ফলতার ‘পুষ্পা’র বাড়ির পর এবার নজরে শেখ শাহজাহানের ডেরা, সরকারি জমিতে বেআইনি নির্মাণে কড়া বার্তা শুভেন্দুর

জাহাঙ্গির খানের বহুতল ভাঙার কাজ চলার মধ্যেই সন্দেশখালির সরবেড়িয়া ও শাহজাহান ফিশ মার্কেট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন, অভিযান সবে শুরু, আরও অনেক কিছু বাকি।

ওয়েব ডেস্ক : ফলতার জাহাঙ্গির খানের প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ চলছে। এবার কি প্রশাসনের নজর পড়তে চলেছে সন্দেশখালির শেখ শাহজাহানের ডেরাতেও? হাওড়ায় ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, সরকারি জায়গায় কোটি কোটি টাকা খরচ করে অট্টালিকা তৈরি করলেও কাউকে রেয়াত করা হবে না। ফলতা ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সবে তো শুরু। আরও অনেক কিছু বাকি আছে।”

আদালতের নির্দেশে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বহুতল ভাঙার কাজ চলছে। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও ফের শুরু হয় ভাঙার প্রক্রিয়া। হাতুড়ি, ড্রিল মেশিন ও ভাইব্রেটর দিয়ে বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ করেন শ্রমিকরা। প্রশাসনের নজরদারিতে চলছে এই অভিযান। জাহাঙ্গিরের বাড়ির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকারি জমিতে প্রায় ১০ কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। উদ্ধার হওয়া জমি এলাকার গরিব মানুষের আবাসন প্রকল্পে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও খবর :  শ্লীলতাহানির প্রতিবাদ করতেই চলন্ত ট্রেনের সামনে ধাক্কা! কাটা পড়ল মহিলার বাঁ হাত

ফলতার পর সন্দেশখালির সরবেড়িয়ার প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। শেখ শাহজাহানের নাম করে তাঁর বক্তব্য, সেখানেও একই ধরনের পদক্ষেপ করা হবে। শাহজাহান ফিশ মার্কেটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, শাহজাহান ফিশ মার্কেট? সবে তো শুরু। আরও অনেক কিছু বাকি আছে।

এদিকে বৃহস্পতিবার সকালে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও বুলডোজ়ার অভিযান চলে। রাস্তার উপর তৈরি অস্থায়ী কাঠামো এবং ফুটপাথের উপর বসানো লোহার গেট সরানোর কাজ শুরু করে পুরসভা। এই ঘটনাকে ঘিরে এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানান অভিষেক। তাঁর বক্তব্য, হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও তাঁর কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News