HomeScrollবক্স অফিসে ‘রামায়ণ’-এর জয়জয়কার! আট দিনেই ১০০০ কোটির ক্লাবে রণবীরের ছবি, একাধিক...
Ramayana

বক্স অফিসে ‘রামায়ণ’-এর জয়জয়কার! আট দিনেই ১০০০ কোটির ক্লাবে রণবীরের ছবি, একাধিক নজির

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’।

ওয়েব ডেস্ক : প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ‘রামায়ণ’(Ramayana)। বুকমাইশোতে একদিনে ১৬ লক্ষ ৬০ হাজার টিকিট বিক্রি করে বলিউড ছবির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে এই ছবি। এক ঘণ্টায় টিকিট বিক্রির সংখ্যাও ছাড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার। টানা চার দিন ধরে প্রতিদিন ১০ লক্ষের বেশি টিকিট বিক্রির নজিরও গড়েছে ছবিটি। প্রথম সপ্তাহান্তে অগ্রিম বুকিং-সহ মোট ৫৪ লক্ষ ৭৬ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা হিন্দি ছবির মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

আইম্যাক্সেও নজরকাড়া সাফল্য পেয়েছে ছবিটি। বিশ্বজুড়ে ভারতীয় ছবির মধ্যে সবচেয়ে বড় আইম্যাক্স ওপেনিং করেছে ‘রামায়ণ’(Ramayana)। এই ফরম্যাটে বিশ্বব্যাপী আয় প্রায় ৬০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ৫৬ কোটি ২৫ লক্ষ টাকা। দেশের বাজারেও আইম্যাক্সে ভারতীয় ছবির সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে এটি। অন্যদিকে, হিন্দি সংস্করণ থেকে প্রথম সাত দিনে ভারতে নিট আয় হয়েছে ৪০৯ কোটি ৫৬ লক্ষ টাকা। সোমবার ৯৫ কোটি, মঙ্গলবার ৭৮ কোটি ২১ লক্ষ এবং বুধবার ৬১ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করে পরপর তিন দিনেই হিন্দি ছবির সর্বোচ্চ কর্মদিবসের কালেকশনের নজির তৈরি করেছে।

আরও খবর :  অমিতাভের ‘জলসা’ থেকে বিমানবন্দর, মুম্বইয়ে একাধিক জায়গায় বোমা হামলার হুমকি! তল্লাশিতে কী মিলল?

রণবীর কাপুরের কেরিয়ারেরও সবচেয়ে বড় ওপেনিং এনে দিয়েছে এই ছবি। প্রথম দিনে আনুমানিক ৬৪ কোটি ৮৫ লক্ষ টাকা নিট আয় করে ‘অ্যানিম্যাল’-এর রেকর্ড ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ’। সাই পল্লবী এবং পরিচালক নীতেশ তিওয়ারির কেরিয়ারেও এটি সবচেয়ে বড় ওপেনিং। যশের ছবির তালিকায় প্রথম দিনের আয়ের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ছবিটি। অষ্টম দিনে বিশ্বব্যাপী মোট আয় ১০৩৩ কোটি ৫৫ লক্ষ টাকায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। ফলে ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-এর পর দ্রুততম সময়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করা ভারতীয় ছবি হয়ে উঠেছে ‘রামায়ণ’।

[youtube-feed feed=1]
Read More

Latest News