ওয়েব ডেস্ক : থাইল্যান্ডের (Thailand) জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ১১ জন। সোমবার ভোরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মায়ানমারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মৃত ও আহতদের মধ্যে কোনও পর্যটক নেই।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত। প্রথমে যে ভবনটিতে আগুন লাগে, সেখানে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা চলত। সেখান থেকেই আগুন আশপাশের একাধিক ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। প্রায় দু’ঘণ্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও খবর : মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভারতের ‘না’, পাশে আমেরিকা-চীন-পাকিস্তান
ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাটং সৈকতের কাছাকাছি একটি শহর এলাকায় রয়েছে এই বাণিজ্যিক ভবনগুলি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
11 people have died and 36 reportedly injured following a major fire in Patong, Phuket, in the early hours of 16 November.
The fire broke out at around 03:20am at a commercial building on Phang Muang Sai Kor Road and spread to neighbouring buildings.
Firefighters brought the blaze under control after approximately 40–50 minutes. Authorities are investigating the incident.
#thailand #phuket #fire #patong #ไฟไหม้ #ป่าตอง
— Thai Enquirer (@ThaiEnquirer) November 16, 2026
উল্লেখ্য, থাইল্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে এর আগেও বড়সড় বিপর্যয় ঘটেছে। প্রায় চার মাস আগে রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফুকেটে প্রাণঘাতী অগ্নিকাণ্ডে নতুন করে উদ্বেগ তৈরি হল।







