HomeBig newsফের আইসিসির শীর্ষ পদে জয় শাহ, দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত
Jay Shah Re-Appointed as ICC Chairman for Second Term

ফের আইসিসির শীর্ষ পদে জয় শাহ, দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত

দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করা হল জয় শাহকে। বালিতে আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তাঁর নাম চূড়ান্ত হয়েছে। 

ওয়েব ডেস্ক : দ্বিতীয় মেয়াদেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান (ICC Chairman) পদে দায়িত্ব সামলাবেন জয় শাহ (Jay Shah)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত সংস্থার বোর্ড ও কমিটির বৈঠকে আইসিসি পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জয় শাহের নেতৃত্বের উপর আস্থা রেখেছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি, নতুন দর্শক তৈরি এবং বাণিজ্যিক ক্ষেত্রের প্রসার—এই তিনটি বিষয়কে আগামী দিনের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে জয় শাহের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত।

পুনর্নিয়োগের পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তাঁর কথায়, এই দায়িত্ব একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের। বিশ্বের বিভিন্ন সদস্য দেশের সঙ্গে একযোগে কাজ করে আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

আরও খবর :  ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে, ২০৩১ বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা আইসিসির

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আইসিসি চেয়ারম্যান। তাঁর মতে, অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের উপস্থিতি নতুন দর্শকের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

জয় শাহ আরও জানিয়েছেন, শুধু সফল প্রতিযোগিতা আয়োজন করাই আইসিসির লক্ষ্য নয়। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাঁর বক্তব্য, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হল মানুষকে একসূত্রে বাঁধার ক্ষমতা। সেই শক্তিকে কাজে লাগিয়ে পরিকল্পনাগুলিকে বাস্তবে রূপ দেওয়াই আগামী দিনের লক্ষ্য। উল্লেখ্য, আইসিসির শীর্ষ পদে আসার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন জয় শাহ। তার পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে বসেন তিনি। আবার তার উপরেই ভরসা দেখাল আইসিসি।

[youtube-feed feed=1]
Read More

Latest News