HomeScrollদেড়শো থেকে ২০০ কোটি টাকার প্রস্তাব! আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ...
Sanjay Raut

দেড়শো থেকে ২০০ কোটি টাকার প্রস্তাব! আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শিবসেনা নেতা

২০২৯-এর লোকসভা নির্বাচনে হারের আশঙ্কা থেকেই আসন পুনর্বিন্যাসের উদ্যোগ, দাবি উদ্ধবপন্থী শিবসেনা নেতার

ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut )। তাঁর দাবি, বিলের পক্ষে সমর্থন আদায় করতে সাংসদদের ১৫০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুক্রবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি।

রাউতের অভিযোগ, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই আসন পুনর্বিন্যাসের ছক পরিকল্পনা করছে বিজেপি। মহিলাদের জন্য সংরক্ষণের বিষয়টিকে সামনে রেখে আসলে আসন পুনর্বিন্যাসের পথ প্রশস্ত করার চেষ্টা চলছে বলে দাবি তাঁর। এই প্রক্রিয়ার ফলে লোকসভার নির্বাচিত আসন ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ থেকে ৮৬০ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও খবর :  গভীর রাতে অপারেশন ভদোদরায় গ্রেফতার সন্দেহভাজন জৈশজঙ্গি উদ্ধার AK-47 রাইফেল

শিবসেনা নেতার আরও দাবি, সাংসদদের প্রভাবিত করতে বিভিন্ন রাজ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে। তাঁদের মাধ্যমে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও অভিযোগ রাউতের। তাঁর বক্তব্য, এই বিল দেশের গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক। তাই সংসদে বিলটির বিরোধিতা করতে সমস্ত গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিলের পক্ষে যাঁরা ভোট দেবেন, তাঁদের ইতিহাস বিশ্বাসঘাতক হিসেবেই মনে রাখবে বলেও কড়া মন্তব্য করেন রাউত।

উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে রাউত জানান, রাজনৈতিক দলগুলির মধ্যে কথাবার্তা চলতেই পারে। তবে এই বিল নিয়ে উদ্ধব ঠাকরের অবস্থান স্পষ্ট। শিবসেনা (ইউবিটি) যে কোনও পরিস্থিতিতেই বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছেন তিনি। বিরোধী জোটের অন্য দলগুলি কী অবস্থান নেবে, তার উপর তাঁদের সিদ্ধান্ত নির্ভর করবে না বলেও স্পষ্ট করেছেন রাউত।

[youtube-feed feed=1]
Read More

Latest News