HomeBig newsআর বিরোধী দলনেতা নন ঋতব্রত! স্পিকারকে কড়া নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court

আর বিরোধী দলনেতা নন ঋতব্রত! স্পিকারকে কড়া নির্দেশ হাইকোর্টের

স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ বিচারপতির, আপাতত বিরোধী দলনেতার পদে থাকছে না কেউ

ওয়েব ডেস্ক : আগামী ১০ দিন বিরোধী দলনেতা ছাড়াই চলবে রাজ্য বিধানসভা (West Bengal Parliament)। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Rittabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পিকার রথীন্দ্র বসুকে নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে এই পদে নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে আদালতের নির্দেশের পর আপাতত বিধানসভায় বিরোধী দলনেতার পদ ফাঁকা থাকছে।

গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন বিধানসভার স্পিকার। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের একাংশের দেওয়া চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ওই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে তাঁকেই মনোনীত করেছিলেন। সেই সিদ্ধান্ত জানিয়ে ৯ মে স্পিকারকে চিঠিও দিয়েছিল তৃণমূল।

আরও খবর :  ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, নতুন সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

এই মামলার সূত্রপাতের আগে তৃণমূলের অন্দরে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়। ১ জুন দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পরেই বিক্ষুব্ধ বিধায়কদের একাংশ ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবিতে স্পিকারের কাছে নতুন চিঠি জমা দেন। সেই চিঠির ভিত্তিতেই স্পিকার তাঁকে স্বীকৃতি দেন। শোভনদেবের দায়ের করা মামলায় সেই সিদ্ধান্তের প্রক্রিয়া এবং দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে উপেক্ষা করার অভিযোগ খতিয়ে দেখে আদালত।

এর আগে শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তুলেছিলেন, বেশি সংখ্যক বিধায়কের দাবি থাকা সত্ত্বেও তাঁদের বক্তব্য কেন গুরুত্ব পেল না। রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান এবং বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত স্পিকার বিবেচনা করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। রাজ্যের তরফে স্পিকারের দায়িত্ব গ্রহণের সময় এবং সংশ্লিষ্ট চিঠি ও অভিযোগের ঘটনাক্রম আদালতে তুলে ধরা হয়েছিল। তবে সেই ব্যাখ্যায় বিচারপতি সন্তুষ্ট হননি। এর আগে ১৮ অগস্ট ডিভিশন বেঞ্চও জানিয়েছিল, স্পিকার পদে থাকাকালীন কোনও রাজনৈতিক পরিচয়ের প্রভাব না রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। বিরোধী দলনেতা নিয়োগের ক্ষেত্রে শুধু বিধায়ক সংখ্যা নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনায় রাখা প্রয়োজন। এবার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করল হাইকোর্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News