Wednesday, June 17, 2026
HomeScrollসিনার বনাম আলকারাজ, ফ্রেঞ্চ ওপেনের মুকুট আজ কার মাথায়?

সিনার বনাম আলকারাজ, ফ্রেঞ্চ ওপেনের মুকুট আজ কার মাথায়?

স্পোর্টস ডেস্ক: যুগ বদলায়। পুরনো তারকা মহাতারকারা প্রস্থান করেন। আগমন ঘটে নতুন রথী মহারথীদের। পুরুষদের টেনিসে এখনই সেই সন্ধিক্ষণ। রজার ফেডেরার, রাফায়েল নাদাল আগেই অবসর নিয়েছেন। নোভাক জোকোভিচের এটাই সম্ভবত শেষ গ্র‍্যান্ড স্ল্যামের মরসুম। এখন এবং ভবিষ্যতে যে দুইজনের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলবে তাঁরা হলেন ইয়ানিক সিনার (Jannik Sinner) এবং কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে (French Open Final 2025) আজ মুখোমুখি নতুন প্রজন্মের দুই তারকা। দুজনের খেলার ধরন খানিকটা এক। গতি, শক্তি, স্ট্যামিনা, কোর্ট কভারিং, বেস লাইন থেকে জোরালো ভলি, এসব দেখতে পাওয়া যাবে দু’দিক থেকেই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বেন না। প্যারিসের রবিবাসরীয় সন্ধ্যায় ফিলিপ শাতিয়েঁ কোর্টে আজ আগুন জ্বলবে।

আরও পড়ুন: নেশনস লিগ ফাইনালে আজ রোনাল্ডো বনাম নতুন ‘মেসি’!

এদিকে সেমিফাইনালে হেরে গিয়ে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন ‘জোকার’। তারপর ফিলিপ শাতিয়েঁ কোর্টের ফরাসি লাল মাটি ছুঁয়ে নেন। এরপরেই জল্পনা ওঠে, তাহলে ফরাসি ওপেনে শেষ ম্যাচ খেলে ফেললেন ২৪টি গ্র‍্যান্ড স্ল্যামের মালিক। সাংবাদিক সম্মেলনে এসে সেই ইঙ্গিতই দিলেন তিনি। জোকোভিচ বললেন, এটাই হয়তো আমার শেষ ফ্রেঞ্চ ওপেন। আমি বলছি বা যে টেনিস ছেড়ে দিচ্ছি, তবে এখানে আর ফিরতে নাও পারি।

টেনিসের বিগ ফোরের তিনজন অর্থাৎ রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে। এ বছর উইম্বলডন এবং ইউএস ওপেন খেলে সম্ভবত জোকোভিচও বিদায় নেবেন। হয়তো তিনি বুঝে গিয়েছেন, তাঁর সময় শেষ, এবার মঞ্চ ছেড়ে দিতে হবে আলকারাস, সিনারদের জন্য। সে যতই তিনি রেকর্ড ২৪টি গ্র‍্যান্ড স্ল্যামের মালিক হোন না কেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO