Friday, May 22, 2026
Homeবিনোদনবিয়েতে খুশি!

বিয়েতে খুশি!

‘লাভিয়াপা’ ছবিতে কাজের মাধ্যমে বলিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। তবে বড় পর্দায় পা রাখার আগেই খুশির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুকাল ধরেই চলছে চর্চা। অভিনেতা বেদঙ্গ রায়নার সঙ্গে নাকি অভিনেত্রী সম্পর্কে রয়েছেন। তাদের একসঙ্গে প্রায়শেই নানান ইভেন্টে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও তারা যথেষ্ট নজর কেড়েছেন। যদিও প্রকাশ্যে দুজনের কেউই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি। এই মুহূর্তে অভিনেত্রী তার ছবির প্রচারে যথেষ্ট ব্যস্ত।
খুশি কাপুর প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট কন্যা। প্রসঙ্গত ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল জোহা আক্তারের পরিচালনায় ‘দ্য আর্চিস’। সেখানেই খুশিকে প্রথম দেখা গিয়েছিল। শাহরুখ কন্যা সোহানা খান অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও এই ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর তার বিয়ের পরিকল্পনা শেয়ার করে নিয়েছেন। সত্যি কি বেদাঙ্গের সঙ্গে খুশির বিয়ে আসন্ন।ছোটবেলায় দিদি, জাহ্নবীর সঙ্গে বিয়ের কি কি পরিকল্পনা করেছিলেন তাও তিনি এই সাক্ষাৎকারে জানিয়েছেন। খুশির কথায়, দিদি জাহ্নবী ভেবেছিল ও তিরুপতি চলে যাবে আর সেখানেই সংসার পাতবে। আমি কিন্তু পরিবারের সঙ্গে এক বাড়িতেই থাকব ঠিক করে রেখেছি। সঙ্গে আমার স্বামী, দুই সন্তান আর কুকুরে ভরা থাকবে তাঁর সংসার।
ছোটবেলার এই পরিকল্পনা বলতে গিয়ে হেসে কুটোকুটি অভিনেত্রী খুশি। এসব কথায় তার অনুরাগীরা ধরেই নিয়েছে যে খুশির বিয়ে আসন্ন। তাহলে কবে হচ্ছে শ্রীদেবী কন্যার বিয়ে!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot