Friday, April 10, 2026
Homeবিনোদনপাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা

পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা

 ওয়েব ডেস্ক: পহেলগাঁও হামলার(Pahalgam terror attack)প্রতিবাদে এগিয়ে এসেছেন বলিউড তারকারা(Bollywood Stars)। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Prime Minister Narendra Modi) ট্যাগ করে এই নক্কারজনক ঘটনার সুবিচার চেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত(Sanjay Dutt),সোনম কাপুর(Sonam Kapoor),চিরঞ্জীবীও আরও অনেকে।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণ উপত্যকায় ২৬ জন পর্যটককে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছে। এতেই বলিউডের প্রথম সারির অভিনেতারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অক্ষয় কুমার থেকে শুরু করে ভিকি কৌশল,জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা প্রমূখ শোক প্রকাশ করে বিচারের দাবি তুলেছেন।
কেউ লিখেছেন, ‘অত্যন্ত ঠান্ডা মাথায় এই হত্যা করা হয়েছে যা ক্ষমার একেবারে অযোগ্য। কোন যুক্তির সাহায্যেই এই ঘটনাকে আড়াল করা যায় না।’ আর একবার জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ। অসমর্থিত সূত্রে মৃত্যুর সংখ্যা ২৬ জন হলেও পাশাপাশি সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানানো হয়েছে ১৬। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ(Chief Minister Omar Abdulha) জানিয়েছেন, ‘সাম্প্রতিক কালে কাশ্মীরে সাধারণ বাসিন্দা এবং পর্যটকদের ওপর এত ভয়াবহ হামলা আর হয়নি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা’।
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন,’ঠান্ডা মাথায় ওরা আমাদের মানুষগুলোকে খুন করেছে। কোনভাবেই ক্ষমা করা যায় না। সন্ত্রাসবাদের উপলব্ধি করা উচিত যে আমরা চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করবো যেন যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হয়।’
জাহ্নবী কাপুর লিখেছেন এই ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত। এছাড়া অনুপম খের(Anupam Kher) তার ‘কাশ্মীর ফাইলস’ ছবির কথা মনে করিয়ে দিয়েছেন এদিন। তিনি লিখেছেন পাহেলগাঁওয়ে হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছে তাতে ক্রোধ আর রাগের কোন সীমা নেই।’
এছাড়া ফারহান আখতার, কমল হাসান গোটা ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
তারা সকলেই চাইছেন সন্ত্রাসবাদ কিভাবে শেষ করা যায় তা নিয়ে এবার একসঙ্গে ভাবনা চিন্তা করার সময় এসেছে। কারণ এর স্বীকার করছেন নিরপরাধ সাধারণ মানুষ। আয়ুষ্মান খুরানা লিখেছেন, নিষ্ঠুর হৃদয় ক্ষমাহীন। এই জঘন্য হামলার কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। শোক প্রকাশ করেছেন অনুষ্কা শর্মাও।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto