Saturday, July 11, 2026
HomeScrollসমাজবিজ্ঞানে ফার্স্ট ক্লাস মাস্টার্স দিতিপ্রিয়া!
Ditipriya Roy

সমাজবিজ্ঞানে ফার্স্ট ক্লাস মাস্টার্স দিতিপ্রিয়া!

বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী

কলকাতা: টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ফের প্রমাণ করলেন, অভিনয়ের দাপটের পাশাপাশি পড়াশোনাতেও তিনি সমান সফল। সমাজবিজ্ঞানে (Sociology) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অভিনেত্রী, তাও আবার ফার্স্ট ক্লাসে। সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি নিজেই।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা দিতিপ্রিয়া এখন ছোটপর্দা, ওয়েব সিরিজ, সিনেমা— সব ক্ষেত্রেই প্রতিষ্ঠিত। ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও নিজের শিক্ষাজীবনে কখনও ছেদ পড়তে দেননি। বোর্ডের পরীক্ষা থেকে স্নাতক এবং অবশেষে স্নাতকোত্তর— সবটাই সামলেছেন সমান দক্ষতায়।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

আরও পড়ুন: শাশুড়ির ঠোঁটে চুমু অপরাজিতার

সোমবার ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া। কমলা-গোলাপি শাড়িতে, গলায় উত্তরীয় ও কলেজের আই-কার্ড— হাতে মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট নিয়ে ধরা দেন তিনি। একটি ভিডিয়োয় দেখা যায়, মঞ্চে উঠে শিক্ষকদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট গ্রহণ করছেন। সার্টিফিকেটের ছবিতে স্পষ্ট, ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, “সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি, আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হল! স্মরণীয় একটা দিন, যত্ন করার মতো একটা অর্জন।”

উল্লেখ্য, গত বছরই ডিসার্টেশন জমা দেওয়ার কথা জানিয়েছিলেন দিতিপ্রিয়া। সেই সময় লিখেছিলেন, “কত রাত ঠিক করে ঘুমাইনি, অসংখ্য ড্রাফট, সুপারভাইজরের সঙ্গে আলোচনা— অবশেষে শেষ হল এই সফর।” অভিনয়ের ঝলকানির আড়ালেও যে একনিষ্ঠ ছাত্রীর লড়াই থাকে, দিতিপ্রিয়া রায় তারই উজ্জ্বল উদাহরণ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto