Friday, June 19, 2026
Homeআবার কি সামান্থা-নাগার মিলন! বিবাহ বিচ্ছেদের পর বড়পর্দায় আবার দেখা যাবে এই...

আবার কি সামান্থা-নাগার মিলন! বিবাহ বিচ্ছেদের পর বড়পর্দায় আবার দেখা যাবে এই রোমান্টিক জুটিকে!

দক্ষিণে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সামান্হা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী কারোর সঙ্গে সম্পর্কে জড়াবেন না এমনটাই ঠিক করেছিলেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০২১ সালে। নাগা অবশ্য দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সামান্হার ভক্তরা অবশ্য মনে মনে চাইতেন যে তাদের প্রিয় নায়িকা কারোর সঙ্গে সম্পর্কে থাকুক।
ওটিটি প্লাটফর্মে ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে কাজ করার পর সামান্হার জনপ্রিয়তা সর্বভারতীয় আকার নিয়েছিল। উল্লেখ্য কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজ খ্যাত পরিচালক রাজ
নিদিমরুর কাঁধে মাথা রেখে একটি ছবি পোস্ট করেছিলেন সামান্থা। বেশ কিছুদিনের বিষন্নতা কাটিয়ে এই ছবিতে সামান্থার হাসি মুখ দেখা গিয়েছিল। তাতেই তার ভক্তদের ধারণা হয়েছিল অভিনেত্রী জীবনে হয়তো দ্বিতীয় বসন্ত আস্তে চলেছে।


এমনকি তাদের দুজনের একসঙ্গে থাকার পরিকল্পনাও ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছিল।
অন্যদিকে ২০১০ সালে তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাভে’ এর সেটেই সামান্হার সঙ্গে নাগার্জুন-পুত্র নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। তারপর তারা ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু চার বছর পর নাগার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় এবং তার নামাঙ্কিত ট্যাটু অভিনেত্রী তাঁর শরীর থেকে মুছে ফেলেন।
এদিকে জানা যাচ্ছে যে ১৮ই জুলাই নাকি বড়পর্দায় আবার নতুন করে মুক্তি পেতে চলেছে সামান্থা-চৈতন্যর পুরনো তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসভে’। তাই খবর শোনা যাচ্ছে যে পুনরায় ছবি মুক্তির প্রচারে উপস্থিত থাকতে পারেন একইসঙ্গে এই দুই তারকা। তা যদি হয় তবে বিবাহবিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি দেখা হতে পারে সামান্থা-নাগার। নতুন বোতলে পুরনো তাদের প্রেমের রোমান্স অনুরাগীরা দেখতে পাবেন বলে স্বাভাবিক কারণে যথেষ্ট খুশি। রিল লাইফের এই রোমান্স আদৌ রিয়েল লাইফে ফিরবে কিনা তা অবশ্য কেউ জানে না!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto