Thursday, March 26, 2026
HomeScrollরক্তাক্ত বাংলাদেশ! স্কুল শিক্ষকের ছেলেকে গুলি করে খুন
Bangladesh

রক্তাক্ত বাংলাদেশ! স্কুল শিক্ষকের ছেলেকে গুলি করে খুন

সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে পদ্মাপাড়ে, নিশ্চুপ ইউনুস সরকার

ওয়েবডেস্ক- বাংলাদেশ (Bangladesh) বিপর্যস্ত! বাংলাদেশ মানেই যে বাংলা সংস্কৃতি ধারায় মানুষ পদ্মাপাড়কে চিনত আর চারদিকে শুধু রক্ত থেকে হানাহানি। ফের খুন হলেন এক হিন্দু (Hindu)। এই নিয়ে পঞ্চম হত্যাকাণ্ড। প্রকাশ্যে ভরা বাজারের মধ্যে গুলি করা হল স্কুল শিক্ষকের ছেলে রানা প্রতাপ বৈরাগী (Rana Pratap Bairagi) নামে এক যুবককে।

যশোরের কপালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। রানার শরীরে একাধিক বুলেটের চিহ্ন।  বছর পঁয়তাল্লিশের রানা এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক তুষারকান্তি বৈরাগীর সন্তান। এই ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত হয়েছে পরিবেশ। পুরো ঘটনা অতি দ্রুত নিয়ন্ত্রণে আনে মণিরামপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-  শান্তির বার্তা দিতে পদযাত্রা শুরু করলেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু!

উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা খুন হন অমৃত মণ্ডল। ২৯ বছরের এই যুবককে পিটিয়ে খুন করা হয়। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে খোকন দাস নামে এক ব্যক্তিএ জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে মারমুখী জনতা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

এরও আগে ময়মনসিংহের ভালুকায় খুন হন বজেন্দ্র বিশ্বাস। একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন। তার সহকর্মী নিরাপত্তাকর্মীর গুলিতে খুন হন বজেন্দ্র। সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এর গাছের সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে নেওয়া হয় ৪০ বছরের ওই মহিলার। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বাড়ছে পদ্মাপাড়ে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto