Thursday, June 18, 2026
HomeJust Inফিদেল কাস্ত্রোকে টার্গেটই কাল ছিল আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির?

ফিদেল কাস্ত্রোকে টার্গেটই কাল ছিল আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির?

ওয়েব ডেস্ক: আমেরিকার (US) প্রেসিডেন্ট জন এফ কেনেডির (John F Kennedy) হত্যা সারা পৃথিবীতে আলোড়ন ফেলে। ষাটের দশকের সেই ঘটনা নতুন করে চর্চায়। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকার কেনেডি হত্যা সংক্রান্ত ফাইল (File) প্রকাশ্যে আনল। সেই সব গোপন ফাইলে থাকা তথ্য থেকে প্রশ্ন উঠল, তবে কি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-ই ছিল কেনেডি হত্যার নেপথ্যে? কেনেডি হত্যায়  আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ভূমিকার ষড়যন্ত্র তত্ত্ব জোরালো হল। ট্রাম্প প্রশাসন এদিন ১১২৩টি ফাইল প্রকাশ করেছে। প্রকাশ  করা হয়েছে ৮০ হাজার কপি। একটি ফাইল থেকে জানা গিয়েছে, কেনেডি হত্যায় দ্বিতীয় শুটারও থাকতে পারে।

দালাস যাওয়ার পথে ১৯৬৩ সালের ২২ নভেম্বর কেনেডি খুন হন। তাঁকে খুনের জন্য লি হার্ভে অসওয়াল্ডব নামে এক যুবক গ্রেফতার হন। পরে তদন্ত কমিশন দাবি্ করে অসওয়াল্ড একাই ওই ঘটনা করেছে। দুদিন পরে নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি তাকে খুন করে। যেসব ফাইল প্রকাশ্যে এসেছে তার মধ্যে রয়েছে সিআইএ মেমো, এফবিআই রিপোর্ট। রয়টার্সের তথ্য অনুযায়ী, হার্ভার্ডের ইতিহাসের অধ্যাপক ও জন এফ কেনেডি: কামিং অফ এজ ইন দ্য আমেরিকান সেঞ্চুরি বাইয়ের লেখক ফ্রেডরিক লগভল বিশ্বাস করেন, খুনের ঘটনায় অতিরিক্ত প্রেক্ষিত পাওয়া যাবে এই ফাইল থেকে। সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে এটা ভালো।

আরও পড়ুন: মহাকাশে সুনীতাদের সতেজ রাখত গুঁড়ো দুধ, মুরগির মাংস

একটি ফাইলে রয়েছে সিআইএ এজেন্ট ‘গ্যারি আন্ডারহিল’-এর কথা। তিনি বন্ধুদের কাছে দাবি করেছিলেন ইন্টেলিজেন্স এজেন্সিই কেনেডির মৃত্যুর জন্য দায়ী। গ্যারি তাঁর বন্ধুদের জানিয়েছিলেন, সিআইএর একটি ছোট গোষ্ঠী রয়েছে। যারা প্রেসিডেন্টের প্রতি ক্ষুব্ধ ছিল। তারাই খুন করেছে। গ্যারি এটাও জানান, অসওয়াল্ডকে দোষী সাজানো হয়েছে। গ্যারিকে ডান কানে গুলি করা হয়। তাঁর বাম হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ধরা ছিল। কেনেডির মৃত্যুর পর দ্রুত সেখান থেকে নিউ জার্সি চলে যান তিনি। গ্যারি আন্ডারহিল গবেষক। লেখক। সামরিক বিষয় নিয়ে লেখালেখি করেন। ১৯৬৪ সালের ৮ মে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা লেখা ছিল। তবে প্রকাশ হওয়া ফাইলে লেখা রয়েছে, গ্যারির সুইসাইডের তত্ত্ব বিশ্বাসযোগ্য নয়। প্রকাশিত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, কিউবায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মার্কসবাদী নেতা ফিদেল কাস্ত্রো সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টার তত্ত্বও উঠে এসেছে। কেনেডির ওই ঘটনাও এর জন্য দায়ী থাকতে পারে। সেটাই কি মেনে নিতে পারেননি সিআইএর কোনও কোনও গেয়েন্দা আধিকারিক?

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO