Monday, June 1, 2026
HomeBig newsহরমুজ প্রণালী খুলে দিল ইরান, ধন্যবাদ দিলেন ট্রাম্প, হঠাৎ কী কারণে? দেখুন...
Strait of Hormuz

হরমুজ প্রণালী খুলে দিল ইরান, ধন্যবাদ দিলেন ট্রাম্প, হঠাৎ কী কারণে? দেখুন বিগ আপডেট

এমনটাই জানালেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি

ওয়েব ডেস্ক : সংঘর্ষবিরতি চলাকালীন খোলা থাকবে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এমনটাই জানালেন ইরানের (Iran) বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি (Seyed Abbas Araghchi)। সম্প্রতি ইজরায়েল (Israel) ও লেবাননের (Lebanon) মধ্যে দশদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার পরেই হরমুজ প্রণালী খোলার কথা জানাল তেহরান।

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি (Seyed Abbas Araghchi) সমাজমাধ্যমে লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে হরমুজ প্রণালীর দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের চলাচল উন্মুক্ত করা হল। যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। এটি ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক পূর্ব ঘোষিত পথ ধরেই চালিত হবে।” ইরানের এই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ধন্যবাদ’ জানিয়েছেন।

আরও খবর : আমেরিকায় ‘অদৃশ্য’ ১০ বিজ্ঞানী! বিপদ দেখছে হোয়াইট হাউস?

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। এর পর থেকেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল। পাল্টা জবাব দিয়েছিল ইরানও। এর মাঝেই হরমুজ প্রণালীও বন্ধ করেছিল তেহরান। যার প্রভাব পড়েছিল গোটা বিশ্বে। এর পর সম্প্রতি ইরানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেছিল আমেরিকা। কিন্তু সেই বৈঠক ফলপ্রসু হয়নি। এর পরেই হরমুজ অবরোধের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে হরমুজ বন্ধ করলেও ভারতকে ছাড় দিয়েছে ইরান। সেখান থেকে আটটি জাহাজ ভারতে ফিরেছে। তবে বর্তমানে হরমুজ খুলে দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বিশ্ব।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO