Friday, June 19, 2026
HomeScrollমন্ত্রীমহলে বাধ্যতামূলক কোভিড টেস্ট! মোদির সঙ্গে সাক্ষাতে বড় নির্দেশ

মন্ত্রীমহলে বাধ্যতামূলক কোভিড টেস্ট! মোদির সঙ্গে সাক্ষাতে বড় নির্দেশ

ওয়েব ডেস্ক: করোনার (Corona) কড়াল গ্রাসে ফের জেরবার হচ্ছে দেশের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের (Affected) সংখ্যা। ভয় বাড়ছে জনমনে। আগেই দেশে করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা সাড়ে ছয় হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আর এবার দেশে কোভিড আক্রান্তের (Covid-19) সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭১২১। নতুন করে বাড়তে থাকা এই আতঙ্কের মাঝে এবার বড় নির্দেশ সামনে এলো। দিল্লির পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতা বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে কোভিড পরীক্ষা করাতে হবে মন্ত্রীমহলকে। এমনই নির্দেশ জারি করল সচিবালয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যোগ দেওয়ার সব মন্ত্রীদের আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। যা কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্রের খবর, আজ বুধবার সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আয়োজন হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে ৭০ জন হেভিওয়েট বিজেপি নেতার যোগদানের কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ দিল্লির সমস্ত সাংসদ এবং বিধায়করা। দিল্লি বিধানসভায় বিজেপির সাফল্য উদযাপনের লক্ষ্যেই এই বৈঠক এবং নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে যোগদানের জন্যই কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যকে কোভিড পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের শরীরে ভাইরাসের হদিশ মিলবে তাঁরা বৈঠকের তালিকা থেকে বাদ পড়বেন।

আরও পড়ুন: ওয়েনাড়ের জয়কে বাতিলের আবেদনে প্রিয়াঙ্কাকে সমন কেরালা হাইকোর্টের

উল্লেখ্য, দেশে সাত হাজারের গন্ডি পার করে ফেলল আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৬ জন। তবে শুধু আক্রান্তের সংখ্যা নয়, জনমনে আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা দেখেও। জানা গিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) প্রাণ হারিয়েছেন ৬ জন। গোটা দেশে আক্রান্তের নিরিখে কেরল (Kerala) রয়েছে শীর্ষ তালিকায়। সেই রাজ্যে করোনায় আক্রান্ত মোট ২২২৩ জন। কেরলের (Kerala) পরই নাম রয়েছে গুজরাতের (Gujrat)। সে রাজ্যে আক্রান্ত মোট ১২২৩ জন।

তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলার (West Bengal)। পশ্চিমবঙ্গে (West Bengal)আক্রান্তের সংখ্যা ৭৪৭। তবে স্বস্তি এটাই যে বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হদিশ মেলেনি। রাজধানী দিল্লিতে (Delhi) আক্রান্ত ৭৫৭ জন। রাজধানীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬৬ জন। মহারাষ্ট্রে (Maharastra) আক্রান্তের সংখ্যা ৬১৫। সে রাজ্যে নতুন করে আক্রান্ত ২ জন। কর্ণাটকে (Karnatak) খবর বেশ স্বস্তির কারণ সে রাজ্যে সুস্থতার হার বেশ ভালো, গত ২৪ ঘন্টায় ১০০ জন সুস্থ হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৫৯।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল রাজীব ভাল জানান “দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, এটি ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto