HomeScrollখালেদার শেষকৃত্যে জয়শঙ্কর! দুই দেশের সম্পর্কের বরফ কি গলবে?
S Jaishankar

খালেদার শেষকৃত্যে জয়শঙ্কর! দুই দেশের সম্পর্কের বরফ কি গলবে?

ঢাকার সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যেই ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী?

ওয়েব ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে (India-Bangladesh Relation) টানাপোড়েন অব্যাহত। এর মাঝেই প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার (Khaleda Zia) রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বুধবার অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা নিবেদন।

তবে এই অনুষ্ঠানে জয়শঙ্করের যোগদান আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে বেশ গুরুত্বপূর্ণ। কারণ, ১৭ বছর নির্বাসনের পর বিএনপির কার্যনির্বাহী প্রধান তারেক রহমানের (Tarique Rahman) দেশে ফিরেছেন, যার কিছুদিনের মধ্যেই তাঁর মায়ের মৃত্যু হয়। এই মুহূর্তে বড় রাজনৈতিক পালাবদলের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর এমন অবস্থায় ভারতের এই কূটনৈতিক পদক্ষেপকে ঢাকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন: খালেদার পর বিএনপি-র দায়িত্বে কে? কতটা এগিয়ে তারেক রহমান?

উল্লেখ্য, খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে বাংলাদেশের বিদেশনীতিতে দিল্লির প্রভাবকে প্রায়ই প্রতিরোধ করা হয়েছিল। সেই সময়েই বেজিং-এর সঙ্গে সম্পর্ক জোরদার হয় এবং চীন হয়ে ওঠে ঢাকা’র প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী, যা দিল্লিকে অস্বস্তিতে ফেলেছিল।

এদিকে বর্তমানে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গেও ভারতের দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে পাকিস্তান এবং চীনের দিকে বাংলাদেশ আরও ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। আর এই অবস্থায় ঢাকা যাচ্ছেন জয়শঙ্কর, যা এশিয়ার রাজনৈতিক অঙ্গনে বাড়িয়ে দেবে জল্পনা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News