Thursday, July 16, 2026
HomeScroll“ধৈর্য ধরুন, অপেক্ষা করুন…,” বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিলেন হাসিনা

“ধৈর্য ধরুন, অপেক্ষা করুন…,” বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিলেন হাসিনা

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ফিরতে চান শেখ হাসিনা (Sheikh Hasina)। সোমবার রাতে এক ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামি লিগের (Awami League) নেত্রী ইঙ্গিত দিয়েছেন যে, রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলে তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।

বক্তৃতার শেষে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেন হাসিনা। গত বছরের জুলাই আন্দোলনে তাঁদের পরিবারের কেউ না কেউ নিহত হয়েছিলেন। একজন বিধবা মহিলা আর্থিক সহায়তা চাইলে হাসিনা বলেন, “অবশ্যই আমি সাহায্য করব। আমি আসব।” এছাড়াও তিনি বলেন, “আমি আছি। আমি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করব। ওরা যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়।”

আরও পড়ুন: ‘জুলাই যোদ্ধা’দের ভাতা ও সরকারি সুবিধা দেবে ইউনুস সরকার

এছাড়াও এদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ (Operation Devil Hunt) নিয়ে সরব হন হাসিনা। তিনি বলেন, “এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে?” তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতেই এই অভিযান চালানো হচ্ছে।

বক্তৃতার শেষ অংশে শেখ হাসিনা সরাসরি বলেন যে, তিনি দেশে ফিরলে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করবেন এবং খুনের বিচার করবেন। তিনি বলেন, “ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যখন আমি দেশে ফিরতে পারব, প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব। হত্যাকারীদের বিচারও করব।” তবে বাস্তবে তিনি কবে ফিরতে পারেন, সেটি এখনও স্পষ্ট নয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot