HomeScrollআগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান, ২০-২৫ অগস্টের মধ্যে সফরের সম্ভাবনা
Tarique Rahman

আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান, ২০-২৫ অগস্টের মধ্যে সফরের সম্ভাবনা

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফর ঘিরে আলোচনা, চূড়ান্ত হয়নি দিনক্ষণ

ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের জন্য ভারত সফরে আসতে চলেছেন তারেক রহমান (Tarique Rahman)। সূত্রের খবর, আগামী ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে তিনি দিল্লি সফরে আসতে পারেন। তবে এখনও সফরের নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’।

সফর হলে দু’দিনের জন্য ভারতে (India) আসতে পারেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী। ২০-২১ অগস্ট অথবা ২১-২২ অগস্ট—এই দুই সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের দাবি। দুই দেশের তরফেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে আগ্রহ রয়েছে। তবে দুই রাষ্ট্রপ্রধানের ব্যস্ত কর্মসূচির কারণে সফরের দিনক্ষণ নির্ধারণে কিছুটা সময় লাগছে।

আরও খবর : কঙ্গোয় ইবোলার ভয়াবহ দাপট! ৪৫০০ পেরোল আক্রান্ত, মৃত ২১০০-র বেশি, ছড়াচ্ছে বিরল ‘বুন্দিবুগিয়ো’ ভাইরাস

তারেকের সম্ভাব্য দিল্লি সফরের আগে দুই দেশের কূটনৈতিক যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি। এর মধ্যেই তারেকের ভারত সফর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের আবহে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। বিশেষ করে ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্‌স সম্মেলন রয়েছে এবং সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারেক সেই সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে ২০ থেকে ২৫ অগাস্টের সম্ভাব্য সফরের দিকে নজর রয়েছে ঢাকা ও নয়াদিল্লির।

[youtube-feed feed=1]
Read More

Latest News